প্রার্থী তালিকা ঘোষণা করল অল ইন্ডিয়া সেক্যুলার ফ্রন্ট বা ISF। ৯ জেলায় ২৩টি বিধানসভা কেন্দ্রে প্রার্থীর নাম ঘোষণা করেছে তারা। প্রত্যাশা মতোই ক্যানিং পূর্ব থেকে প্রার্থী করা হয়েছে আরাবুল ইসলামকে (Arabul Islam)। এ বারও ভাঙড় থেকে লড়ছেন নওশাদ সিদ্দিকি। তালিকায় রয়েছেন একাধিক হিন্দু প্রার্থীও। রয়েছেন হিন্দু মহিলা প্রার্থী। রয়েছেন আদিবাসী সম্প্রদায়ের প্রতিনিধিও।
মালদার সুজাপুর, নদিয়ার পলাশিপাড়া, চাপড়া, উত্তর ২৪ পরগনার বাদুড়িয়া, অশোকনগর, আমডাঙা, মধ্যমগ্রাম, দেগঙ্গা, হাড়োয়া, বসিরহাট, দক্ষিণ ২৪ পরগনার কুলপি, ক্যানিং পশ্চিম, ক্যানিং পূর্ব, মগরাহাট, ভাঙড়, হুগলির হরিপাল, খানাকুল, পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়া, নন্দীগ্রাম, পশ্চিম মেদিনীপুরের শালবনি, পশ্চিম বর্ধমানের বারাবনি, বীরভূমের বোলপুর, মুরারইয়ে প্রার্থী ঘোষণা করেছে ISF।
ভাঙড়ে নওশাদ, ক্যানিং পূর্বে আরাবুল ছাড়াও অশোকনগরে প্রার্থী তাপস বন্দ্যোপাধ্যায়, আমডাঙায় বিশ্বজিৎ মাইতি, মধ্যমগ্রামে প্রিয়াঙ্কা বর্মন, ক্যানিং পশ্চিমে প্রবীর মণ্ডল, নন্দীগ্রামে শিক্ষক মহম্মদ শবে মিরাজ খান, শালবনিতে পীযূষ হাঁসদা, বারাবনিতে বিশ্বজিৎ বাউড়ি, বোলপুরে অধ্যাপক বাপি সরেন।