• জামুরিয়ায় ISF কর্মীর উপর হামলা, অভিযোগের তির তৃণমূলের বিরুদ্ধে
    এই সময় | ২৪ মার্চ ২০২৬
  • পশ্চিম বর্ধমানের জামুরিয়ার রাখাকুরিয়া এলাকায় এক ISF কর্মীর ওপর হামলার অভিযোগ। ঘটনায় গুরুতর জখম হয়েছেন তিনি। জখম যুবকের নাম সাহেব আলি মণ্ডল। ঘটনায় অভিযোগের তির তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের দিকে। সোমবারের ঘটনা। জখম ISF কর্মীকে উদ্ধার করে আসানসোল জেলা হাসপাতালে নিয়ে যায়। সেখানেই আপাতত তাঁর চিকিৎসা চলছে।

    স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এ দিন জামুড়িয়ার রাখাকুরিয়া এলাকায় কয়েকজন ISF কর্মী নির্বাচন সংক্রান্ত বৈঠক করছিলেন। বৈঠক শেষে সকলে বাড়ি ফিরে যান। তখনই ঘটে এই দুর্ঘটনা। অভিযোগ, সাহেবকে রাস্তায় একা পেয়ে একদল দুষ্কৃতীদের তাঁর উপর ঝাঁপিয়ে পড়ে। ধারালো অস্ত্র দিয়ে সাহেবের মাথায় সজোরে আঘাত করে। ঘটনাস্থলেই রক্তাত অবস্থায় মাটিতে লুটিয়ে পরেন তিনি। খবর পেয়ে ছুটে আসেন সহকর্মীরা। তাঁরাই সাহেবকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

    এলাকার ISF কর্মী জামশেদ আলি শাহ বলেন, ‘এলাকায় আমাদের সংগঠন তৈরি হচ্ছে। তার জন্য তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা আমাদের কর্মী সাহেব আলি মণ্ডলের উপর হামলা করেছে। পুলিশে অভিযোগ করেছি।’

    অন্যদিকে অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূলের জেলা সাধারণ সম্পাদক ভি শিবদাসন। তিনি বলেন, ‘ঘটনার সঙ্গে তৃণমূলের কোনও যোগ নেই। আমি খোঁজ নিয়ে দেখেছি।’

  • Link to this news (এই সময়)