• মুখ্যমন্ত্রীকে কুরুচিকর মন্তব্য, সমাজ মাধ্যমে পাল্টা ঝড় তুললেন অভিষেক
    দৈনিক স্টেটসম্যান | ২৪ মার্চ ২০২৬
  • সোমবার নিজের এক্স হ্যান্ডেলে ওই ভিডিও পোস্ট করে অভিষেক বন্দ্যোপাধ্যায় স্পষ্ট ভাষায় জানান, এই ধরনের আক্রমণ শুধু একজন নির্বাচিত মুখ্যমন্ত্রীকে অপমান করা নয়, বরং গোটা বাংলার মানুষ এবং বিশেষ করে নারীদের সম্মানহানির শামিল। তাঁর মতে, এই ধরনের রাজনৈতিক সংস্কৃতি বাংলার মাটিতে গ্রহণযোগ্য নয় এবং মানুষ এর জবাব দেবে।

    অভিষেক আরও অভিযোগ করেন, এই ঘটনায় সবচেয়ে উদ্বেগজনক বিষয় হল—এমন কুরুচিকর মন্তব্যের পরও সংশ্লিষ্ট রাজ্যে কোনও দৃশ্যমান পদক্ষেপ নেওয়া হয়নি। তিনি ইঙ্গিত করেন, উত্তরপ্রদেশে শাসক দলের সঙ্গে যুক্ত ব্যক্তিরা এভাবে ভাষার সীমা লঙ্ঘন করলেও প্রশাসনিকভাবে কোনও কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে না, যা গণতান্ত্রিক মূল্যবোধের পক্ষে বিপজ্জনক। তাঁর কথায়, এই ঘটনাই বিজেপির প্রকৃত রাজনৈতিক সংস্কৃতি ও তথাকথিত ‘ডাবল ইঞ্জিন’ মডেলের বাস্তব চিত্র তুলে ধরে।

    এই প্রসঙ্গে কেন্দ্রীয় নেতৃত্বকেও সরাসরি প্রশ্নের মুখে দাঁড় করিয়েছেন তিনি। নির্বাচন কমিশন, প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে অভিষেক জানতে চান, এমন ঘটনায় আদৌ কোনও ব্যবস্থা নেওয়া হবে কি না। তাঁর বক্তব্য, দেশের একটি রাজ্যের মুখ্যমন্ত্রীকে উদ্দেশ্য করে এমন ভাষা প্রয়োগ করা হলে তা শুধু রাজনৈতিক ইস্যু নয়, বরং সাংবিধানিক শালীনতার প্রশ্নও।
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)