• বাস ভাড়া নিয়ে কমিশনকে চিঠি পরিবহন দপ্তরের
    দৈনিক স্টেটসম্যান | ২৪ মার্চ ২০২৬
  • বাস মালিক সংগঠনের তরফে অভিযোগ, ভিনরাজ্যগুলিতে নির্বাচনের জন্য যে বাস বা গাড়ি ভাড়ায় নেওয়া হয় সেগুলির ভাড়া পশ্চিমবঙ্গের তুলনায় অনেকটাই বেশি। সেই ভাড়া না দেওয়া হলে বেসরকারি রুটের বাসের মালিকরা আর নিজেদের যান দেবেন না বলে জানিয়ে দিয়েছিলেন। যা নিয়ে বিপাকে পড়ে পরিবহন দপ্তর।

    এরপর থেকে দফায় দফায় বৈঠকের পর এবার ভাড়া নির্দিষ্ট করে মুখ্য নির্বাচনী কমিশনারকে চিঠি পাঠাল পরিবহন দপ্তর। অল বেঙ্গল বাস, মিনিবাস সমন্বয় সমিতির সাধারণ সম্পাদক রাহুল চট্টোপাধ্যায় জানান,  প্রত্যেক বছরই ভোটের সময়ে গাড়ি কিংবা বাস ভাড়া নেওয়া হয়। কিন্তু সেক্ষেত্রে অন্যান্য রাজ্যের তুলনায় আমাদের ভাড়া অনেকটাই কম। আগে বাসের ভাড়া ছিল ২৫৩০টাকা। প্রতি কর্মী পিছু পেতেন ২৫০টাকা।

    সেক্ষেত্রে তিনি বলেন, ‘বাসের ভাড়া ও কর্মীর খোরাকি হিসাবে ১০ শতাংশ বাড়তি দাবি করা হয়েছে। আমরা এর আগে অক্টোবর মাসে পরিবহন দপ্তরের কাছেও এই বিষয়টি জানিয়েছিলাম। এবার নির্বাচন কমিশনের কাছে আবেদন জানানো হয়েছে।’
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)