অসমে ভোটের মুখে ধাক্কা খেল বিজেপি, দল ছাড়লেন রাজ্যের মন্ত্রী
বর্তমান | ২৪ মার্চ ২০২৬
গুয়াহাটি, ২৩ মার্চ: ৯ এপ্রিল অসমে বিধানসভা নির্বাচন। নিজেদেরে প্রার্থী তালিকা ইতিমধেই প্রাকাশ করছে বিভিন্ন রাজনৈতিক দলগুলো। তার মাঝেই দল বদলের ধাক্কা বিজেপিতে। গেরুয়া শিবির ছেড়ে ভোটের মুখে কংগ্রেসে যোগ দিলেন অসমের মন্ত্রী এবং হাফলং এর বিধায়ক নন্দিতা গারলোসা। ২০২২ সাল থেকে তিনি অসমের শক্তি, খনি, ও আদিবাসী সংস্কৃতি দপ্তরের মন্ত্রিত্ব সামলেছেন। আদিবাসী অধ্যুষিত ডিমা হাসাও জেলার হাফলং এর প্রভাবশালী নেত্রী হিসাবে পরিচিত নন্দিতা। এবার তার নাম ছিল না বিজেপির প্রার্থী তালিকায়। তারপরেই তার কংগ্রেসে যোগদান।
রাজনৈতিক মহলের মতে নন্দিতার এই যোগদানের ফলে এই এলাকায় নিজেদের শক্তি অনেকটাই বাড়িয়ে নিল কংগ্রেস। রবিবারই তারা তাদের পঞ্চম প্রার্থী তালিকা প্রকাশ করে।
হাফলং কেন্দ্র থেকে কংগ্রেস প্রার্থী করেছিল অসমে দলের সাধারণ সম্পাদক নির্মল লাংথাসাকে। নন্দিতা কংগ্রেসে যোগ দেওয়ায় নির্মল জানিয়েছেন, বৃহত্তর স্বার্থে তিনি হাফলং কেন্দ্র থেকে সরে দাঁড়াচ্ছেন। কারণ, নন্দিতা গত পাঁচ বছরে ডিমা হাসাও জেলার মানুষের জন্য অনেক কাজ করেছেন। নির্মলের উপস্থিতিতেই কংগ্রেসে যোগ দেন নন্দিতা গোরলোসা। নির্মল লাংথাসার এই কথাতেই নিশ্চিত ভাবে বলা যায় হাফ লং থেকেই প্রার্থী হচ্ছেন নন্দিতা, তবে বদল হচ্ছে তার দলীয় প্রতীকে।