• অন্ধ্রপ্রদেশে বাঁদরের হামলায় প্রাণ গেল বৃদ্ধার
    বর্তমান | ২৪ মার্চ ২০২৬
  • অমরাবতী, ২৩ মার্চ: অন্ধ্রপ্রদেশের কাকিনাড়াতে বাঁদরের হামলায় প্রাণ হারাল এক বৃদ্ধা। তাঁর বয়স ৬৫ বছর। পুলিশ সূত্রে জানা গিয়েছে, শনিবার ওই বৃদ্ধা তাঁর কৃষিজমি থেকে কাজ সেরে বাড়ি ফিরছিলেন। সেই সময় আচমকাই একদল বাঁদর তাঁর ওপর ঝাঁপিয়ে পড়ে। আতঙ্কিত হয়ে প্রাণ বাঁচাতে দৌড়ে পালানোর চেষ্টা করেন তিনি। কিন্তু দুর্ভাগ্যবশত, হুড়োহুড়ির মধ্যে পা পিছলে পড়ে যান সেখানেই। সেই সুযোগেই বাঁদরের দল তাঁকে ঘিরে ধরে এবং আক্রমণ চালায়। গুরুতর জখম অবস্থায় তাঁকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষরক্ষা হয়নি। চিকিত্সকরা তাঁকা মৃত বলে ঘোষণা করেন।

    ওই বৃদ্ধা তাঁর মেয়ের পরিবারের সঙ্গে বসবাস করতেন। তাঁদের বাড়ির পাশেই ছিল প্রায় তিন একর কৃষিজমি। সেই জমি থেকেই ফেরার পথেই এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। স্থানীয় কৃষকদের দাবি, দীর্ঘদিন ধরেই এলাকায় বানরের উপদ্রব বেড়েই চলেছে। প্রতিনিয়ত আতঙ্কে দিন কাটাতে হচ্ছে তাঁদের। এই ঘটনা সেই আশঙ্কাকেই আরও প্রকট করে তুলেছে, ফলে প্রায়শই স্থানীয়দের ভয়ে ভয়ে থাকতে হয়। এই ঘটনার পর থেকে এলাকাবাসীদের মধ্যে আরও ভয়ের পরিবেশ সৃষ্টি হয়েছে। 
  • Link to this news (বর্তমান)