• হিমঘরের ছাদ ভেঙে দুর্ঘটনা, মৃত ৪
    বর্তমান | ২৪ মার্চ ২০২৬
  • প্রয়াগরাজ: হিমঘরের ছাদ ভেঙে মর্মান্তিক দুর্ঘটনা উত্তরপ্রদেশের প্রয়াগরাজে। এর জেরে নিহত অন্তত ৪ জন শ্রমিক। ধ্বংসস্তূপের নীচে চাপা পড়ে আহত আরও ১২ জন। দুর্ঘটনায় কোল্ড স্টোরেজের অ্যামোনিয়া গ্যাসের ট্যাঙ্কার ফেটে গিয়েছে। ফলে বিষাক্ত গ্যাস ছড়িয়েছে গোটা এলাকায়। ফলে পরিস্থিতি আরও জটিল হয়েছে। দ্রুত ঘটনাস্থলে পৌঁছেছে উদ্ধারকারী দল।  

    জানা গিয়েছে, চাঁদপুর গ্রামের ওই হিমঘরটি উত্তরপ্রদেশের প্রাক্তন মন্ত্রী তথা সমাজবাদী পার্টির নেতা আনসার আহমেদের। এদিন দুপুর দেড়টা নাগাদ ব্যাপক বিস্ফোরণের শব্দ শোনা যায় ওই কোল্ড স্টোরেজ থেকে। এরপরই হুড়মুড়িয়ে ভেঙে পড়ে কোল্ড স্টোরেজটি। সেই সময় বহু শ্রমিক সেখানে কর্মরত ছিলেন। আহতদের দ্রুত নিকটবর্তী হাসপাতালে ভরতি করা হয়েছে। তাঁদের চিকিৎসা চলছে। রাত পর্যন্ত ঘটনাস্থলে উদ্ধার কাজ চলেছে। প্রশাসনের আশঙ্কা, ধ্বংসস্তূপের নীচে আরও মানুষ আটকে থাকতে পারেন।  ছবি: পিটিআই
  • Link to this news (বর্তমান)