• সোনাম ওয়াংচুক মামলার নিষ্পত্তি
    বর্তমান | ২৪ মার্চ ২০২৬
  • নয়াদিল্লি: চলতি মাসেই লাদাখের পরিবেশকর্মী সোনাম ওয়াংচুককে আটক রাখার নির্দেশ প্রত্যাহার করেছে কেন্দ্র। দীর্ঘ ছ’মাস পর জেল থেকে মুক্তি পেয়েছেন রিয়েল লাইফের ‘র‍্যাঞ্চো’। এই আবহে সোনামের স্ত্রী গীতাঞ্জলীর আবেদনের নিষ্পত্তি করল শীর্ষ আদালত। জাতীয় নিরাপত্তা আইনে সোনামকে আটকের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন গীতাঞ্জলী। তবে সোনামের জেলমুক্তির পর এই মামলা এগিয়ে নিয়ে যাওয়ার কোনো অর্থ নেই বলে সোমবার জানাল শীর্ষ আদালতের। বিচারপতি অরবিন্দ কুমার এবং বিচারপতি পিবি ভারালের বেঞ্চ জানিয়েছে, ‘বিষয়টিতে আর কিছুই অবশিষ্ট নেই’। 

    মামলা চলাকালেই ১৫ মার্চ সোনামকে আটক রাখার নির্দেশ প্রত্যাহার করে কেন্দ্র।  উল্লেখ্য, কেন্দ্রশাসিত অঞ্চল লাদাখকে রাজ্যের মর্যাদা ও ষষ্ঠ তপশিলে অন্তর্ভুক্তি— জোড়া দাবিতে ১৫ দিন অনশন করেছিলেন সোনাম। সেইসময় এই ইস্যুতে লাদাখের পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। বিক্ষোভে বেশ কয়েকজনের মৃত্যু হয়। এই  হিংসায় উসকানি দেওয়ার অভিযোগেই গত বছর ২৬ সেপ্টেম্বর এনএসএ-র অধীনে আটক করা হয় সোনামকে।
  • Link to this news (বর্তমান)