• Breaking News Live:ইরাকে আমেরিকার দূতাবাসের উপরে হামলা
    এই সময় | ২৪ মার্চ ২০২৬
  • ইরাকে আমেরিকার দূতাবাসের উপরে ইরানের হামলা। ইরাকের এরবিল এলাকায় হামলা হয়েছে। প্রচুর ধোঁয়া বেরোতে দেখা যাচ্ছে।

    ভবানীপুরে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে প্রচার শুরু করলেন ফিরহাদ হাকিম।

    মঙ্গলবারই প্রচার শুরু করছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। দক্ষিণ ২৪ পরগনার পাথরপ্রতিমা থেকে প্রচার শুরু করবেন তিনি। আগামিকাল অর্থাৎ বুধবার নন্দীগ্রামে কর্মীদের সঙ্গে বৈঠক করবেন অভিষেক।

    দক্ষিণ ২৪ পরগনার রায়দিঘি বিধানসভার দিঘিরপাড় গ্রাম পঞ্চায়েতের ২১৬ নম্বর বুথের মেনা এলাকায় এক যুবককে গলা কেটে খুন করার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। মৃতের নাম কিশোর মাঝি। মঙ্গলবার সকালে উদ্ধার হয় তাঁর দেহ। এই ঘটনাকে ঘিরে রাজনৈতিক তরজা শুরু হয়েছে। বিজেপির দাবি, নিহত যুবক তাঁদের দলের কর্মী।

    মঙ্গলবার থেকে নির্বাচনের প্রচার শুরু করতে চলেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। শুরুতেই গন্তব্য উত্তরবঙ্গ। দলীয় সূত্রে খবর, এদিন নেত্রী মাল ব্লকের এই এলাকার জ্যোতি আশ্রম ক্যাথলিক চার্চে গোটা আলিপুরদুয়ার, জলপাইগুড়ি এবং শিলিগুড়ি মহকুমার চা-শ্রমিক প্রতিনিধিদের সঙ্গে আলোচনা সারবেন।

    দিল্লির বাওয়ানা ইন্ডাস্ট্রিয়াল এরিয়া-র সেক্টর ২-এ সোমবার রাতে একটি কারখানায় আগুন লাগে। ঘটনাস্থলে পৌঁছেছে ১৭টি দমকল ইঞ্জিন। আগুন নেভানোর কাজ এখনও চলছে বলে জানা গিয়েছে।

  • Link to this news (এই সময়)