• মহাকরণে ঢোকার মুখে থমকাল মেট্রো, গ্রিন লাইনে ব্যাহত পরিষেবা
    এই সময় | ২৪ মার্চ ২০২৬
  • গ্রিন লাইনে মেট্রোয় গোলমাল। মঙ্গলবার গ্রিন লাইনে (Green Line Kolkata Metro) মেট্রো মহাকরণ স্টেশনে ঢোকার আগে আচমকাই দাঁড়িয়ে পড়ে হাওড়াগামী মেট্রো। সকাল ১১টা ৫০ মিনিটে ঘটনাটি ঘটে। আপ লাইনে মেট্রো চলাচল স্বাভাবিক থাকলেও, হাওড়ার দিকে যাওয়া মেট্রো পরিষেবা সাময়িক ভাবে ব্যাহত হয়।

    যদিও, মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছেন, দুপুর ১২টা ৩৭ মিনিট থেকে আবার পরিষেবা স্বাভাবিক হয়। অর্থাৎ, প্রায় ৪৫ মিনিটের উপরে ব্যাহত হয় গ্রিন লাইনে মেট্রো চলাচল।

    তবে, কী কারণে মহাকরণ স্টেশনে প্রবেশের আগে মেট্রো দাঁড়িয়ে পড়ল, তা খতিয়ে দেখছেন আধিকারিকরা। এ দিকে প্রায় ৪৫ মিনিট পরিষেবা বিঘ্নিত হওয়ায় সমস্যা পড়েন যাত্রীরা।

  • Link to this news (এই সময়)