• মহিলার চুলের মুঠি ধরে বেধড়ক মারধরের অভিযোগ
    আজকাল | ২৪ মার্চ ২০২৬
  • আজকাল ওয়েবডেস্ক:‌ এক মহিলার চুলের মুঠি ধরে বেধড়ক মারধরের অভিযোগ উঠল। অভিযোগ উঠল এক ব্যক্তিকে বাঁশের বাড়ি দিয়ে মাথা ফাটিয়ে দেওয়ার। ঝরল রক্ত। 

    প্রোমোটার ও বাড়ির মালিকের মধ্যে বিবাদ দলে এল প্রকাশ্য রাস্তায়। হাতাহাতি, মারামারি দাঁড়িয়ে দেখল পথচলতি মানুষজন। 

    উত্তরপাড়া পুরসভার ১৯ নম্বর ওয়ার্ডে লরেন্স স্ট্রিট এলাকার ঘটনা।

     জানা গেছে, একটি বাড়ি নিয়ে চলছে মামলা। কিন্তু মামলা চলাকালীন বাড়ির তালা ভেঙে ঘরে ঢোকার অভিযোগ ওঠে এক মহিলার বিরুদ্ধে। বাধা দিলে লোহার রড দিয়ে মাথা ফাটিয়ে দেওয়া হয় বলে অভিযোগ প্রোমোটারের। পাল্টা মহিলাকে মারধরের অভিযোগ উঠেছে প্রোমোটারের লোকজনের বিরুদ্ধে। আহত হন দুই পক্ষের দু’‌জন। আহতরা উত্তরপাড়া হাসপাতালে চিকিৎসাধীন। 

    মহিলা এবং তাঁর পরিবারের উপর প্রোমোটার বাহিনীর আক্রমণের সিসিটিভি ফুটেজ ভাইরাল হয়েছে। 

     এদিকে, প্রমোটারের দাবি যে বাড়ি নিয়ে মামলা চলছে সেই বাড়ির তালা ভেঙে ঢোকেন ওই মহিলা। তাঁর কর্মচারী বাধা দিতে গেলে লোহার রড দিয়ে মেরে মাথা ফাটিয়ে দেওয়া হয়।

     পাল্টা মহিলার দাবি মামলা চললেও তাঁর বাড়িতে থাকার অনুমতি দিয়েছে আদালত।  সেই বাড়িতে ঢুকতে গেলে প্রোমোটার তাঁর লোকজন নিয়ে তার উপর চড়াও হয়। মারধর করা হয় করে। এমনকী মাথা ফাটিয়ে দেওয়া হয় বলে অভিযোগ মহিলার। ‌
  • Link to this news (আজকাল)