• ভোটের মুখে কলকাতায় রক্তারক্তি কাণ্ড
    আজকাল | ২৪ মার্চ ২০২৬
  • আজকাল ওয়েবডেস্ক:‌ ভোটের মুখে খাস কলকাতায় রোমহর্ষক কাণ্ড। গড়িয়ার তেঁতুলতলায় একটি পার্লারে ঢুকে মহিলাকে কুপিয়ে খুনের অভিযোগ উঠল। 

    দক্ষিণ কলকাতার গড়িয়ার তেঁতুলতলা এলাকায় মঙ্গলবার দিনের বেলায় চাঞ্চল্যকর খুনের ঘটনা। মৃতার নাম রুপবানী দাস (৫০)। স্বামী অনুপ কুমার দাস। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রুপবানী দেবীর একটি প্রায় ১৫ বছরের পুরনো বিউটি পার্লার রয়েছে এলাকায়।

     মঙ্গলবার বেলা প্রায় ১২টা ৫ মিনিট নাগাদ স্বামী তাঁকে পার্লারের সামনে নামিয়ে দিয়ে যান। এরপর প্রায় ১২টা ৪৫ মিনিট নাগাদ পার্লার থেকে ফোন যায় বাড়িতে। জানানো হয়, ভিতরে মারামারি চলছে। খবর পেয়ে স্বামী, ছেলে ও জামাইবাবু দ্রুত ঘটনাস্থলে পৌঁছন। গিয়ে দেখা যায় দোকানের চারিদিকে রক্তে ভেসে যাচ্ছে। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, এক কাশ্মীরি যুবকের সঙ্গে রুপবানী দাসের সম্পর্ক ছিল। সেই সম্পর্কের টানাপোড়েন থেকেই এই খুনের ঘটনা বলে অনুমান পুলিশের। প্রত্যক্ষদর্শীদের দাবি, মহিলাকে খুন করার পর অভিযুক্ত যুবক নিজেই নিজের গলায় ধারালো অস্ত্র চালায়।

     ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। পুলিশ পুরো বিষয়টি খতিয়ে দেখছে। পুলিশ দেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে। 
  • Link to this news (আজকাল)