• কলকাতায় পা রাখলেন আসাউদ্দিন ওয়েইসি, বুধেই জোট ঘোষণা?
    আজকাল | ২৫ মার্চ ২০২৬
  • আজকাল ওয়েবডেস্ক: কলকাতায় পা রাখলেন অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমিনের প্রেসিডেন্ট আসাউদ্দিন ওয়েইসি। তাঁর সঙ্গে কলকাতা বিমানবন্দরে এসেছেন আম জনতা উন্নয়ন পার্টির প্রতিষ্ঠাতা হুমায়ুন কবীর। বিমানবন্দরে নেমে সাংবাদিকদের তিনি বলেন, “আমরা আগামিকাল একটি সাংবাদিক বৈঠক করব এবং হুমায়ুন কবীরের সঙ্গে জোট বেঁধে নির্বাচনে লড়ব।”

    বিধানসভা নির্বাচনের প্রাক্কালে সকলেই ভেবেছিলেন যে বামফ্রন্ট বা আইএসএফের সঙ্গে জোট করে ভোটে লড়বেন হুমায়ুন। কিন্তু গত রবিবার সেই জল্পনায় জল পরে যায়। ওয়েইসি ঘোষণা করেন, পশ্চিমবঙ্গে তাঁর দলের সঙ্গে জোট গড়ে বিধানসভা ভোটে লড়বে হুমায়ুনের দল। আগামী বুধবার এই নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা করা হবে।

    রবিবার মুর্শিদাবাদের রেজিনগরে দলীয় পার্টি অফিস থেকে মাত্র ১৫৩ জন প্রার্থীর নাম ঘোষণা করেছেন হুমায়ুন কবীর। তিনি জানিয়েছেন, তাঁর দলের কোনও সংখ্যালঘু প্রার্থী তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জি এবং রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা  শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে নন্দীগ্রাম এবং ভবানীপুর দুই কেন্দ্রেই লড়াই করবেন। 




    রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিমের প্রাক্তন জামাই  ইয়াসের হায়দার কান্দির পরিবর্তে ইয়াসের রাণীনগরে তৃণমূল প্রার্থী সৌমিক হোসেনের বিরুদ্ধে লড়াই করবেন। রতপুর কেন্দ্রে প্রার্থী করা হয়েছে পিরজাদা খোয়ায়েব আমিনকে। 
  • Link to this news (আজকাল)