বিজেপি প্রার্থীর প্রচারে হাজির কচিকাঁচারা। অভিযোগ, পাণ্ডবেশ্বর কেন্দ্রের বিজেপি প্রার্থীর সঙ্গে স্থানীয় কয়েকজন নাবালক-নাবালিকাকে প্রচারে দেখা যায়। সম্প্রতি এমনই একটি ভিডিয়ো সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে। বিষয়টি নিয়ে নির্বাচন কমিশনের কাছে অভিযোগ জানিয়েছে তৃণমূল কংগ্রেস।
হাওড়া তারকেশ্বর লাইনে ট্রেন চলাচল ব্যাহত। রেল সূত্রে খবর, বুধবার সকালে একটি ডাউন ট্রেনের প্যান্ট্রোগাফে সমস্যার কারণে ডাউন ট্রেন চলাচল বন্ধ আছে। ফলে সমস্যায় নিত্যযাত্রীরা। খুব তাড়াতাড়ি সমস্যার সমাধান হবে আশ্বার রেল কর্তৃপক্ষের। প্রায় ৩ ঘণ্টা ডাউন লাইনে ট্রেন চলাচল ব্যাহত হয় বলে খবর।
সোমবার রাজ্যের ৭৩ জন রিটার্নিং অফিসারকে বদল করেছিল নির্বাচন কমিশন। সেই তালিকায় ছিল ভবানীপুর বিধানসভা কেন্দ্রও। এই কেন্দ্রে রিটার্নিং অফিসার করে পাঠানো হয়েছে সুরজিৎ রায়কে। বিষয়টি নিয়ে নির্বাচন কমিশনে অভিযোগ জানাল তৃণমূল কংগ্রেস। ওই রিটার্নিং অফিসার ভবানীপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ বলে দাবি করা হয়েছে।
মঙ্গলবারের পরে বুধবারেও বৃদ্ধির পথে দেশের শেয়ার বাজার। শেষ ক্লোজ়িংয়ের থেকে হায়ার পয়েন্টে ওপেনিং হয় দুই বেঞ্চমার্ক ইনডেক্সের। বাজার খোলার পরেই সেনসেক্স ১.১০ শতাংশ বা ৮২০ পয়েন্ট বেড়েছে। নিফটি৫০ বেড়েছে ১.২০ শতাংশ বা ২৭৫ পয়েন্ট।
দিল্লির করোল বাগ এলাকার ঝান্ডেওয়ালা মন্দির সংলগ্ন এলাকায় একটি যাত্রীবাহি দোতলা বাস উল্টে দুর্ঘটনা। রাজস্থান থেকে বাসটি আসছিল বলে খবর। দুর্ঘটনায় দু’জন নিহত হয়েছেন। ২৫ জন যাত্রী হয়েছেন। তাঁদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
বুধবার বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গে। দক্ষিণবঙ্গে আপাতত দু’দিন ঝড়বৃষ্টির সম্ভাবনা কম। তবে পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়ার কিছু জায়গায় হালকা বৃষ্টিপাত হতে পারে।
বুধবার দিনভর উত্তরবঙ্গে জনসভা রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। এ দিন জলপাইগুড়ির ময়নাগুড়িতে প্রথম জনসভা করবেন তিনি। পরে শিলিগুড়ির দুই কেন্দ্র – ডাবগ্রাম-ফুলবাড়ি ও মাটিগাড়া-নকশালবাড়িতে দলীয় প্রার্থীদের সমর্থনে জনসভা রয়েছে তাঁর।
বুধবার পশ্চিম মেদিনীপুরের দাসপুর ও কেশিয়াড়িতে জনসভা করবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এর পরে দুপুর ২টো নাগাদ নন্দীগ্রামে কর্মিসভা করবেন অভিষেক।