• মুর্শিদাবাদে অনুষ্ঠান বাড়িতে সাত জওয়ান, কঠোর শাস্তি দিল কমিশন
    এই সময় | ২৫ মার্চ ২০২৬
  • ভোটের আগেই কেন্দ্রীয় বাহিনী (Central Force) নিয়ে কড়া অবস্থান নির্বাচন কমিশনের। বাংলায় মোতায়েন সাত জওয়ানের (CAPF) বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হলো। জানা গিয়েছে, ওই সাত জওয়ান মুর্শিদাবাদের একটি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন। তাতেই এই পদক্ষেপ করা হয়েছে। ভোটের দায়িত্বে থাকা অবস্থায় এ ভাবে সামাজিক অনুষ্ঠানে যাওয়া নিয়মবিরুদ্ধ, তা স্পষ্ট জানিয়েছে কমিশন। অভিযুক্তদের মধ্যে দু’জনকে প্যারামিলিটারি বিধি অনুযায়ী কেন্দ্রীয় বাহিনীর হেফাজতে রাখা হয়েছে এবং বাকি পাঁচ জনকে রাজ্যের বাইরে পাঠিয়ে দেওয়া হয়েছে।

    সাত জনের বিরুদ্ধেই বিভাগীয় তদন্ত শুরু হয়েছে। কমিশনের তরফে জানানো হয়েছে, ডিউটিরত অবস্থায় কোনও রকম আতিথেয়তা বা সুবিধা গ্রহণ সম্পূর্ণ নিষিদ্ধ। এই ঘটনাকে উদাহরণ হিসেবে তুলে ধরে ভবিষ্যতের প্রশিক্ষণেও ব্যবহার করা হচ্ছে বলে সূত্রের খবর।

    এর আগে জওয়ানদের রুটমার্চের সময়েও কমিশনের তরফে স্পষ্ট জানানো হয়েছিল, ভোটের কাজে এসে জওয়ানদের বিরুদ্ধে সাধারণের কাছ থেকে সুবিধা নেওয়ার অভিযোগ উঠলে কড়া ব্যবস্থা নেওয়া হবে। তার পরেও এই ঘটনা সামনে আসে।

  • Link to this news (এই সময়)