• প্রায় ১২ কিমি পথ দৌড়ে অভিষেকের সভায় তৃণমূল প্রার্থী, চমকে দিলেন জনসংযোগে
    এই সময় | ২৫ মার্চ ২০২৬
  • পরণে গেঞ্জি আর হাফপ্যান্ট। বুধবার সকালে প্রায় ১২ কিলোমিটার দৌড়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) সভাস্থলে পৌঁছলেন তৃণমূল প্রার্থী (TMC Candidate Ramjiban Mandi)। একেবারে হইহই ব্যাপার। পশ্চিম মেদিনীপুরের কেশিয়াড়ি বিধানসভায় এ বার তৃণমূলের প্রার্থী রামজীবন মান্ডি। পেশায় শিক্ষক রামজীবন একজন ক্রীড়াবিদও। তিনি দীর্ঘ পথ দৌড়ে পৌঁছলেন অভিষেকের সভাস্থলে। রামজীবন বলেন, ‘আমাদের যুবসমাজের হার্টথ্রব অভিষেক বন্দ্যোপাধ্যায়। দলের সেনাপতি তিনি। আজ দাঁতনে এসেছেন। সকলকে উৎসাহিত করতেই আমার এই মিনি ম্যারাথন।’

    দাঁতনের মানিক মাইতি ও কেশিয়াড়ির রামজীবন মান্ডির সমর্থনে এ দিন দাঁতনের ঘোলাই মাঠে জনসভা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। সাতসকালেই সভাস্থলে পৌঁছে যান রামজীবন। গাড়ি বা বাইকে নয়, দৌড়ে পৌঁছন সভাস্থলে।

    রামজীবন বলেন, ‘আমাদের যুবসমাজের হার্টথ্রব অভিষেক বন্দ্যোপাধ্যায়। আমাদের দলের সেনাপতি তিনি। আজ তিনি দাঁতনে আসছেন। মানুষকে সেই বার্তা দিতেই আমি মনোহরপুর পার্টি অফিস থেকে ঘোলাই মোড় পর্যন্ত প্রায় ১২ কিলোমিটার দৌড়ে এলাম। আমার ৫০ মিনিট সময় লেগেছে।’

    দাঁতনের মনোহরপুর থেকে দৌড় শুরু করেন তিনি। তাঁর আশেপাশে অবশ্য বাইকেই ছিলেন কর্মী-সমর্থকেরা। ঘোলাই পর্যন্ত পথ দৌড়ে পৌঁছে যান রামজীবন। কর্মীদের উৎসাহিত করতেই তাঁর এই দৌড় বলে জানিয়েছেন তিনি।

  • Link to this news (এই সময়)