প্রিসাইডিং অফিসার থেকে মাইক্রো অবজার্ভার, ভাতা বাড়াল কমিশন
দৈনিক স্টেটসম্যান | ২৫ মার্চ ২০২৬
প্রিসাইডিং অফিসার ও কাউন্টিং সুপারভাইজার ভাতা বেড়েছে দৈনিক ৩৫০ থেকে ৫০০ টাকা ।পোলিং অফিসারদের দৈনিক ২৫০ থেকে ৪০০ টাকা বাড়ানো হয়েছে। ভাতা বাড়ানো হয়েছে কাউন্টিং অ্যাসিস্ট্যান্টদেরও। তাঁদের টাকা বেড়েছে দৈনিক ২৫০ থেকে ৪৫০ টাকা। গ্রুপ ডি কর্মীদের দৈনিক ২০০ থেকে ৩৫০ টাকা বাড়ানো হয়েছে। মাইক্রো অবজার্ভারদেরও ভাতা বাড়ানো হয়েছে। দৈনিক ১,০০০ থেকে ২,০০০ টাকা বৃদ্ধি পেয়ছে তাঁদের ভাতা।
এছাড়া ভিডিও নজরদারি, অ্যাকাউন্টিং টিম, কল সেন্টার, ফ্লাইং স্কোয়াড ও মনিটরিং সেলের দায়িত্বে থাকা কর্মীদের এককালীন ভাতাও দ্বিগুণ বা ততোধিক বৃদ্ধি পেয়েছে (২,০০০–৩,০০০ টাকা)। সিএপিএফ ও অন্যান্য আধিকারিকদের জন্যও বেতন বৃদ্ধি করা হয়েছে। ১৫ দিনের কম ডিউটিতে থাকা গেজেটেড অফিসারের ভাতা ২,৫০০ থেকে ৪,০০০ টাকা এবং দীর্ঘ ডিউটিতে সাপ্তাহিক ভাতা ১,২৫০ থেকে ২,০০০ টাকা করা হয়েছে। কনস্টেবল স্তরের ভাতা ১,৫০০ থেকে ২,৫০০ টাকা এবং খাবারের ভাতা ১৫০ থেকে ৫০০ টাকা দৈনিক করা হয়েছে।
নির্বাচন কমিশন জানিয়েছে, ভোটের সময় কর্মীরা দীর্ঘক্ষণ কঠিন পরিবেশে দায়িত্ব পালন করেন। এই বাস্তবতা বিবেচনা করেই ভাতা বৃদ্ধি করা হয়েছে, যাতে ভোট প্রশাসন আরও দক্ষ ও উৎসাহের সঙ্গে সম্পন্ন করা যায়। এছাড়া ডেপুটি ডিইও, সেক্টর অফিসার এবং অ্যাসিস্ট্যান্ট এক্সপেন্ডিচার অবজার্ভারের ভাতাও যথাক্রমে বাড়িয়ে ১০,০০০ টাকা নির্ধারণ করা হয়েছে। দীর্ঘদিন পর এই ধরনের বড়সড় পরিবর্তন নির্বাচন কর্মীদের প্রণোদনা জোগাবে বলে আশা করা হচ্ছে।