যে কোনও ভোটার এপিক নম্বর দিয়ে সার্চ করলেই, কমিশনের সাইটে ভোটার তালিকায় তাঁকে বিবেচনাধীন হিসেবে দেখানো হচ্ছে বলে মঙ্গলবার অভিযোগ উঠেছে। নির্বাচন কমিশনের অফিসে ইতিমধ্যে বহু ভোটার ফোন করে অভিযোগ জানিয়েছেন। এমনকি, ২৮ ফেব্রুয়ারি যে ভোটার তালিকা প্রকাশিত হয়েছিল, তাতে যাঁদের নাম ছিল, সেই ভোটারদেরও কমিশনের সাইটে মঙ্গলবার বিবেচনাধীন দেখাচ্ছে বলে অভিযোগ। যান্ত্রিক ত্রুটির জন্য এই সমস্যা হয়েছে বলে জানিয়েছে কমিশন। তবে সমস্যা সমাধান হয়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।