• সঙ্গে নকল পরিচয়পত্র, পরনে জলপাই পোশাক! ভোটের আগে আলিপুরদুয়ারে গ্রেপ্তার ভুয়ো জওয়ান
    প্রতিদিন | ২৫ মার্চ ২০২৬
  • কেন্দ্রীয় নির্বাচন কমিশনের নির্দেশে রাজ্যে কেন্দ্রীয় বাহিনী এসেছে। ভোটের আগে আরও বাহিনী আসার কথা। বিভিন্ন জায়গায় কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা রুটমার্চও করছেন। এদিকে আলিপুরদুয়ারে এক ভুয়ো কেন্দ্রীয় বাহিনীর জওয়ান গ্রেপ্তার হল। অসম সীমান্ত এলাকায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতের নাম শুভঙ্কর দেবনাথ। তাহলে কি কেন্দ্রীয় বাহিনীর পরিচয়পত্র নকল করে, বাহিনীর পোশাক পরে ভুয়ো জওয়ানরা ভিনরাজ্য থেকে বাংলায় ভোটের আগে ঢুকছে? সেই প্রশ্ন উঠেছে।

    রাজ্যের আন্তঃরাজ্য সীমানাগুলিতে ভোটের কারণে নাকাচেকিং চলছে। ভিনরাজ্য থেকে টাকা, অস্ত্র, দুষ্কৃতীরা কোনওভাবে ঢুকতে না পারে, সেজন্য কড়া নজরদারি চলছে। আলিপুরদুয়ারের অসম সীমান্ত এলাকায় দিন কয়েক আগেও লক্ষাধিক টাকা উদ্ধার হয়েছে। এবার সীমান্ত এলাকাতেই গ্রেপ্তার হল কেন্দ্রীয় বাহিনীর এক জওয়ান। পুলিশ সূত্রে জানা গিয়েছে, এদিনও আলিপুরদুয়ার শহর লাগোয়া শোভাগঞ্জ নাকা চেকিং পয়েন্টে তল্লাশি চলছিল। 

    [প্রিয় পাঠক, খবরটি সদ্য আমাদের কাছে এসেছে। যেটুকু তথ্য এর মধ্যে পাওয়া গিয়েছে, সেটুকুই আপনাদের জানিয়ে দেওয়া হল। গুরুত্বপূর্ণ এই খবরটি খুঁটিনাটি-সহ কিছুক্ষণের মধ্যেই আমরা সবিস্তারে জানাব। অনুগ্রহ করে একটু পরে আর-একবার এই পেজটি রিফ্রেশ করুন, যাতে পূর্ণাঙ্গ খবর ও খবরটির অন্যান্য খুঁটিনাটি আপনারা জেনে নিতে পারেন। এই সময়টুকু আমরা আপনাদের কাছে চেয়ে নিলাম। পাশাপাশি উল্লেখ থাক, সম্প্রতি নেটমাধ্যমে নানারকম ভুয়ো খবরের ছড়াছড়ি। সে বিষয়ে আমরা যথাসম্ভব সতর্ক থেকেই খবর পরিবেশন করি। যে-কোনো খবরের সত্যাসত্য যাচাই করে তবেই আপনাদের কাছে তা পৌঁছে দেওয়া আমাদের কর্তব্য। আপনারা আমাদের সঙ্গে থাকুন, ঠিক ও তথ্যনিষ্ঠ খবর তুলে ধরার ক্ষেত্রে আপনাদের সহায়তা আন্তরিকভাবে কাম্য।]
  • Link to this news (প্রতিদিন)