• SIR-র কাজে জুডিশিয়াল অফিসাররা কত টাকা সাম্মানিক পাবেন জানেন?
    এই সময় | ২৫ মার্চ ২০২৬
  • বাংলার SIR-র কাজের নজরদারিতে জুডিশিয়াল অফিসার (Judicial Officer) নিয়োগের কথা বলেছে আদালত। সেই মতো নিয়োগও করা হয়েছে। জেলা জজ বা অতিরিক্ত জেলা জজরা কাজও করছেন। এ ছাড়াও আছেন সিভিল জজ-সহ অন্যরাও। তাঁদের এই কাজের জন্য সাম্মানিক দেওয়া হবে। জুডিশিয়াল অফিসাররা SIR-র কাজের জন্য কে, কত টাকা ভাতা পাবেন, তার একটি তালিকা সামনে এসেছে।

    ডিস্ট্রিক্ট জজ (এন্ট্রি লেভেল)/ অতিরিক্ত ডিস্ট্রিক্ট জজ পাবেন ১ লক্ষ টাকা (1,00,000/-)। সিভিল জজ (সিনিয়র ডিভিশন) পাবেন ৮০ হাজার টাকা (80,000/-)। সিভিল জজ (জুনিয়র ডিভিশন) পাবেন ৬০ হাজার টাকা।

    ওডিশা, ঝাড়খণ্ডের অবসরপ্রাপ্ত যে বিচারকরা রাজ্যে SIR-র কাজ করছেন, শেষ সার্ভিসে থাকাকালীন তাঁর যে পদ ছিল, সেই অনুযায়ী সাম্মানিক ভাতা পাবেন। কলকাতা হাইকোর্টের রেজিস্ট্রার সাম্মানিক পাবেন তাঁদের পদ/সার্ভিস ক্যাডার হিসেবে।

    SIR প্রক্রিয়ায় থাকা জুডিশিয়াল অফিসাররাও তাঁদের পজিশন/সার্ভিস ক্যাডার হিসেবে সাম্মানিক ভাতা পাবেন।

  • Link to this news (এই সময়)