• পতন রুখে ঘুরে দাঁড়াল শেয়ার বাজার
    বর্তমান | ২৫ মার্চ ২০২৬
  • মুম্বই: ধসের গেরো কাটিয়ে সবুজ সংকেত। ফের দৌড় সূচকের। মঙ্গলবার প্রায় ২ শতাংশ লাফ দিল ভারতের শেয়ার বাজারের দুই সূচক সেনসেক্স ও নিফটি। ইরানের বিদ্যুৎ পরিকাঠামোয় হামলা পাঁচদিনের জন্য স্থগিত রাখার ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট। সোমবারের এই ঘোষণাতেই ঘুরে দাঁড়াল বম্বে স্টক এক্সচেঞ্জ (বিএসই) ও ন্যাশনাল স্টক এক্সচেঞ্চ (এনএসই)। বিএসই সূচক সেনসেক্সের ১.৮৯ 

    শতাংশ বা ১,৩৭২.০৬ পয়েন্টের দৌড় কিছুটা স্বস্তি এনে দিল দালাল স্ট্রিটে। লেনদেনের শেষে সূচক পৌঁছায় ৭৪,০৬৮.৪৫ পয়েন্টে। পিছিয়ে ছিল না এনএসই-র নিফটিও। তা ৩৯৯.৭৫ পয়েন্ট বা 

    ১.৭৮ শতাংশ চড়ল। দিনের শেষে সূচক থামে ২২,৯১২.৪০ পয়েন্টে। 

    লাইভলং ওয়েলথের কর্তা হরিপ্রসাদ কে জানিয়েছে, মার্কিন-ইরান সংঘাতের মাত্রা হ্রাসের সম্ভাবনায় লগ্নিকারীদের আস্থা কিছুটা ফিরেছে। যদিও লগ্নিকারীরা আরও ধোঁয়াশা কাটার অপেক্ষায় রয়েছেন। সেজন্য কিছুটা সতর্ক তাঁরা। এরমধ্যে ফের চড়েছে অশোধিত তেলের দর। ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেল প্রতি ১.৯৬ শতাংশ বেড়ে ১০১.৯ ডলারে পৌঁছেছে। 
  • Link to this news (বর্তমান)