• গ্যাস চার্জের নামে বাড়তি টাকা নিতে পারবে না রেস্তরাঁ, নির্দেশ জারি কেন্দ্রের
    বর্তমান | ২৬ মার্চ ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: গ্যাস চার্জ। ফুয়েল কস্ট রিকভারি। এলপিজি চার্জ। ইত্যাদি নাম দিয়ে সাধারণ মানুষের থেকে হোটেল ও রেস্তরাঁগুলি অতিরিক্ত টাকা আদায় করছে। কেন্দ্রীয় সরকারের কাছে এই মর্মে রিপোর্ট আসায় সেন্ট্রাল কনজিউমার প্রোটেকশন অথরিটি কঠোর অবস্থান গ্রহণ করেছে। গ্রাহক সুরক্ষা আইনের আওতায় এভাবে অতিরিক্ত টাকা বিলের মধ্যে অন্তর্ভুক্ত করে আদায় করা চলবে না বলে জানিয়েছে কেন্দ্র।  তারা বলেছে, যে কোনও খাবারের বিলের মধ্যে জ্বালানি ও পরিষেবার খরচ আগে থেকেই অন্তর্ভুক্ত থাকে। সুতরাং একই খরচ দুবার নেওয়া বরদাস্ত করা হবে না। গ্রাহকদের বলা হয়েছে, এরকম অতিরিক্ত টাকা গ্যাস খরচের নামে দাবি করা হলে ন্যাশনাল কনজিউমার হেল্পলাইনে অভিযোগ জানাতে হবে। ব্যবস্থা নেওয়া হবে হোটেল ও রেস্তরাঁর বিরুদ্ধে। লাইসেন্স বাতিলের মতো কড়া ব্যবস্থাও নেওয়া হতে পারে। 
  • Link to this news (বর্তমান)