• ভাঙড়ে বিস্ফোরণের তদন্তে এনআইএ
    বর্তমান | ২৬ মার্চ ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সম্প্রতি ভাঙড়ে ঘটে যাওয়া বোমা বিস্ফোরণ মামলার তদন্তভার হাতে নিল এনআইএ। বুধবার ওই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তরফে কলকাতার বিচারভবনের এনআইএ আদালতে বিষয়টি দৃষ্টি আকর্ষণ করা হয়। এনআইএ’র বিশেষ সরকারি কৌঁসুলি শ্যামল ঘোষ এদিন মামলার কেস ডায়েরি ও জেল হেপাজতে থাকা এক অভিযুক্তকে কোর্টে হাজির করার আরজি জানান। ভারপ্রাপ্ত বিচারক শ্রুতিরূপা ঘোষ ওই আবেদন মঞ্জুর করেন। পাশাপাশি মামলার যাবতীয় নথিপত্র বারুইপুর কোর্ট থেকে কলকাতার এনআইএ আদালতে স্থানান্তরিত করার নির্দেশ দেন বিচারক। শ্যামলবাবুর বক্তব্য, ‘বিষয়টি নিয়ে তদন্ত শুরু হলেই এই ঘটনার আসল সত্য বেরিয়ে আসবে।’
  • Link to this news (বর্তমান)