• Breaking News Live: মেডিক্যাল করাতে এসে পালানোর চেষ্টা আসামির, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি
    এই সময় | ২৬ মার্চ ২০২৬
  • সোনারপুরের সুভাষগ্রাম এলাকায় বৃহস্পতিবার সকালে চাঞ্চল্যকর ঘটনা ঘটল। এক আসামিকে মেডিকেল করানোর জন্য সোনারপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে এসেছিল পুলিশ। সেই সময় আচমকাই পুলিশের হাত ছাড়িয়ে পালানোর চেষ্টা করে অভিযুক্ত। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায়।

    খাবারের সন্ধানে জঙ্গল থেকে বেরিয়ে গৃহস্থের উঠেন থাকা কাঁঠাল গাছ থেকে এঁচোড় খেল রামলাল নামের এক দাঁতাল হাতি। বৃহস্পতিবার সকালে ঝাড়গ্রাম রেঞ্জের পুকুরিয়া বিটের কুসুমডাঙা গ্রামে রামলালের এঁচোড় পেড়ে খাওয়া দেখতে ভিড় জমে যায় গ্রামবাসীদের। গ্রামে রামলাল ঢুকে পড়েছে খবর পেয়ে বন দপ্তরের কর্মীরা কুসুমডাঙা গ্রামে পৌঁছয় এবং রামলালকে জঙ্গলে ফেরত পাঠায়।

    হরমুজ় প্রণালী নিয়ে বড় বার্তা দিলেন ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাগচি। বৃহস্পতিবার তিনি জানিয়েছেন, ভারতের জন্য খোলা থাকবে হরমুজ় প্রণালী। ভারত, রাশিয়া, চিন, ইরাকের মতো ‘বন্ধু রাষ্ট্রগুলিকে’ এই প্রণালী ব্যবহার করতে দেওয়ার বার্তা দিল তেহরান।

    ভোটের মুখে ফের গোলাগুলি। ছাদের উপরে বসে মদ্যপানের সময় দুই দলের মধ্যে চলে গুলি চালনার ঘটনা ঘটল। ঘটনাস্থলেই মৃত্যু হয় একজনের। এলাকায় কার্তুজ ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে। ঘটনাটি ঘটেছে কলকাতা পুরসভার ১০১ নম্বর ওয়ার্ডে। মৃতের নাম রাহুল দে। তাঁর বয়স ৩৬ বছর। আহত হয়েছেন জিৎ মুখোপাধ্যায় নামে আরও একজন।

    ট্রাভেল বাস এবং মালবাহী লরির মুখোমুখি সংঘর্ষের জেরে আগুন ধরে গেল বাসে। অন্ধ্রপ্রদেশের মার্কাপুরম জেলায় বৃহস্পতিবার সকালে এই দুর্ঘটনা ঘটেছে। ঘটনায় অন্তত ১০ জনের মৃত্যুর খবর মিলেছে। আহত হয়েছেন প্রায় ২০ জন।

    মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় মোট পাঁচটি প্রচারসভা করবেন রামনবমীর দিনে। বৃহস্পতিবার দক্ষিণবঙ্গে দু’টি জনসভা করবেন মমতা। অন্য দিকে, উত্তরবঙ্গে তিনটি জনসভা করবেন অভিষেক। মমতার সভা পশ্চিম বর্ধমানের পাণ্ডবেশ্বর এবং বীরভূমের দুবরাজপুরে হবে। অভিষেক সভা করবেন কোচবিহারের নাটাবাড়ি, জলপাইগুড়ির ধূপগুড়ি এবং আলিপুদুয়ারের কালচিনিতে।

  • Link to this news (এই সময়)