• ২৬ ঘণ্টা কলকাতায় নিষিদ্ধ পণ্যবাহী গাড়ি? রামনবমীতে দু'দিন ট্র্যাফিক নিয়ন্ত্রণ
    আজ তক | ২৬ মার্চ ২০২৬
  • রামনবমী উদযাপন উপলক্ষে কলকাতায় ট্র্যাফিক নিয়ে সতর্ক পুলিশ। শোভাযাত্রা ঘিরে যাতে কোনও সমস্যা না হয়, বা জনসাধারণের নিরাপত্তা যাতে অক্ষুণ্ণ থাকে, তা নিশ্চিত করতে একাধিক পদক্ষেপ নিয়েছে কলকাতা পুলিশ। গতকাল কলকাতা পুলিশের তরফে এ বিষয়ে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। সেই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে -

    ২৬ মার্চ অর্থাৎ বৃহস্পতিবার দুপুর ১২টা থেকে রাত ১২ পর্যন্ত এবং ২৭ মার্চ সকাল ৬ টা থেকে রাত ৮টা পর্যন্ত কলকাতা শহরের মধ্যে সব ধরনের পণ্যবাহী গাড়ির চলাচল নিয়ন্ত্রিত থাকবে। 

    তবে এক্ষেত্রে জরুরি পরিষেবার যানবাহন, যেমন - এলপিজি সিলিন্ডার বহনকারী গাড়ি, সিএনজি, পেট্রোলিয়াম, তেল, লুব্রিক্যান্ট  বহনকারী গাড়ি, অক্সিজেন, দুধ, ওষুধ, সবজি, মাছ, ফল ইত্যাদি পণ্যবাহী গাড়ির পরিষেবা স্বাভাবিক থাকবে।

    শোভাযাত্রার রুটে যান চলাচল প্রয়োজনে ট্রাফিক পুলিশ কর্তৃক নিয়ন্ত্রিত হতে পারে। দরকারে পুলিশ গাড়ির রুট অন্য রাস্তায় ঘুরিয়ে দিতে পারে।

    প্রয়োজন অনুসারে ট্রাফিক পুলিশ প্রধান সড়ক বা সংযোগকারী সড়ক থেকেও যানবাহন অন্য পথে ডাইভার্ট করতে পারবে।

    উল্লেখ্য, রাম নবমীকে ঘিরে নিরাপত্তা উদ্বেগের কথা মাথায় রেখে এ বছর বিশেষ সতর্কতা নিয়ে এগোচ্ছে রাজ্য প্রশাসনও। রাজ্য স্বরাষ্ট্র দফতর সূত্রে জানা গিয়েছে, শোভাযাত্রার সময় পরিস্থিতি অনুযায়ী কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

    পুলিশ সূত্রে জানা গিয়েছে, জেলার পুলিশ সুপার ও শহরের কমিশনারদের নির্দেশ দেওয়া হয়েছে, যেখানে প্রয়োজন মনে হবে, সেখানে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করতে হবে। এক পুলিশ অফিসার জানিয়েছেন, নির্বাচন ও ভোটার তালিকার বিশেষ সংশোধন প্রক্রিয়ার কারণে এ বছর পরিস্থিতি আরও সংবেদনশীল হয়ে উঠতে পারে। তাই যেকোনও ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রস্তুতি নেওয়া হয়েছে।
     
  • Link to this news (আজ তক)