• DA West Bengal: পেনশন প্রাপকদের বকেয়া ডিয়ারনেস রিলিফ কী ভাবে মিলবে? দ্বিধা কাটিয়ে জেনে নিন এখনই
    এই সময় | ২৬ মার্চ ২০২৬
  • রাজ্যের সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা (DA) নিয়ে ১৭ মার্চ বিজ্ঞপ্তি জারি করেছে রাজ্য সরকার। তাতে স্পষ্ট হয়েছে, কর্মরত কোনও গ্রুপ–এ,বি,সি স্তরের অফিসার ও কর্মীরা হাতে ডিএ–র বকেয়া টাকা পাবেন না। তাঁদের টাকা জমা পড়বে জেনারেল প্রভিডেন্ট ফান্ডে (GPF)। বকেয়া ডিএ–র টাকা অ্যাকাউন্টে যাবে গ্রুপ–ডি কর্মী ও পেনশন প্রাপকদের। তবে তার পরেও কিছু ধোঁয়াশা ছিল এই বিজ্ঞপ্তিতে। পেনশন প্রাপকদের ক্ষেত্রে ডিয়ারনেস রিলিফ কী ভাবে মিলবে—তারই উত্তর খুঁজল ‘এই সময় অনলাইন’।

    এই প্রতিবেদনে মূলত Arrears Of Dearness Relief On Pension/ Family Pension কী ভাবে হবে সেটা কিছুটা সহজে ব্যাখা করা হলো...

    তাঁদের dearness relief সরাসরি ট্রেজারি বা ব্যাঙ্কে যাবে। তবে ১.১.২০১৬ থেকে ৩১.১.২০১৯ এর মধ্যে কেউ partially employee ও কেউ partially pensioner হলে তাঁদের respective quantum of dearness allowance ও dearness relief যথাক্রমে treasury বা bank থেকে হবে। এটি স্পষ্ট করে দেওয়া আছে ‘997- F (P2) 13/03/2026’ আদেশ নামায়।

    অর্থ দপ্তরের এক কর্তা বলেন, ‘২০১৬–য় হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট সিস্টেম (এইচআরএমএস) চালু হয়। এই পোর্টালে সরকারি কর্মীদের সব তথ্য রাখা থাকে। তবে, ২০০৮ থেকে ২০১৬ পর্যন্ত সরকারি অফিসার ও কর্মীদের কোনও তথ্য এই পোর্টালে নেই। ওই সময়ে কর্মরতদের কত ডিএ প্রাপ্য—তার হিসেব পেতে রাজ্যের এজির (অ্যাকাউন্ট্যান্ট জেনারেল) দ্বারস্থ হতে হবে অর্থ দপ্তরকে। ফলে এক্ষেত্রে সময় আরও বেশি লাগবে।’

    ওই সময়কালে (১.১.২০১৬ থেকে ৩১.১.২০১৯) যদি কোনও পেনশনার বা ফ্যামিলি পেনশনার প্রাপকদের ক্ষেত্রে কী হবে?

    এক্ষেত্রে একবার pension sanctioning authority-র অফিসে গিয়ে কথা বলতে হবে। LTA Nomination (Life Time Arrear ) করা থাকলে তিনি টাকা পাবেন। লিগ্যাল হিয়ার লাগবে না। যদি কেউ ফ্যামিলি পেনশন প্রাপক না থাকে ও পেনশন বন্ধ হয়ে গিয়ে থাকে তা হলেও Life time arrear হিসেবে ওই dearness relief পাওয়া যাবে। তখন হয় LTA nomination অনুযায়ী বা nomination না থাকলে legal heir certificate নিয়ে ট্রেজারি বা ব্যাঙ্কে যোগাযোগ করতে হবে ।

    অর্থ দপ্তরের এক কর্তা বলেন, ‘এক্ষেত্রে আলাদা করে কোনও অর্ডার হয়নি। তবে নিয়ম অনুযায়ী এই সব ক্ষেত্রে কলেজের অর্ডার করবে হায়ার এডুকেশন, স্কুলের অর্ডার করবে স্কুল এডুকেশন, পুরসভা ক্ষেত্রে করবে পুর ও নগরোন্নয়ন দপ্তর।

  • Link to this news (এই সময়)