• তলোয়ার নিয়ে রামনবমীর মিছিলে ‘না’, পুলিশ আটকাতেই উত্তেজনা নিউ টাউনে
    এই সময় | ২৬ মার্চ ২০২৬
  • নিউ টাউনে রামনবমীর মিছিল (Ram Navami) শুরুই আগেই উত্তেজনা। বৃহস্পতিবার শোভাযাত্রায় অস্ত্র নিয়ে আসার অভিযোগ। শোভাযাত্রা আটকে দেয় পুলিশ। পুলিশ জানায়, এ ভাবে অস্ত্র নিয়ে শোভাযাত্রায় বেরোনোর অনুমতি দেওয়া যাবে না। তার পরেই অশান্তি ছড়ায়।

    এ দিন সকাল থেকেই কলকাতা-সহ জেলায় জেলায় রামনবমীর শোভাযাত্রা বেরিয়েছে। নিউ টাউনের রামমন্দির থেকে রামনবমীর যে শোভাযাত্রা, সেখানে তলোয়ার আনা হয়েছিল বলে অভিযোগ। নিউ টাউন ও বিধাননগর পুলিশের একটি যৌথ টিম সেটিকে আটকে দেয়। পুলিশ জানায়, এ ভাবে অস্ত্র নিয়ে জমায়েতের অনুমতি দেওয়া যাবে না।

    রাজারহাট-নিউ টাউন বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী পীযূষ কানোড়িয়াও ছিলেন ওই শোভাযাত্রায়। তিনি পুলিশকে বোঝানোর চেষ্টা করেন। কিন্তু পুলিশ তাদের অবস্থানে অনড় থাকায় কথা কাটাকাটি বাড়তে থাকে। তীব্র বাদানুবাদ শুরু হয়। যদিও পরে সেই শোভাযাত্রা এগোয়।

  • Link to this news (এই সময়)