• প্রবল ঝড়বৃষ্টি, অবতরণে সমস্যা, ঘণ্টাখানেক ধরে মাঝ আকাশে চক্কর মমতার বিমানের
    আজ তক | ২৬ মার্চ ২০২৬
  • প্রবল ঝড়বৃষ্টিতে লন্ডভন্ড কলকাতা বিমানবন্দর। খারাপ আবহাওয়ার কারণে কিছুতেই অবতরণ করানো সম্ভব হচ্ছে না মমতা বন্দ্যোপাধ্যায়ের বিমান। বৃহস্পতিবার নির্বাচনী প্রচার সেরে অন্ডাল থেকে বিমানে কলকাতা বিমানবন্দরে নামার কথা ছিল তাঁর। কিন্তু তুমুল দুর্যোগের কারণে নির্দিষ্ট সময়ে বিমানটি অবতরণ করানো সম্ভব হয়নি। দীর্ঘক্ষণ ধরে মাঝ আকাশে চক্কর কাটছে বিমানটি। 

    জানা গিয়েছে, দুপুর ৩টে ৩৯ মিনিটে বিমানটি অন্ডাল থেকে উড়েছিল। কিন্তু তারপর থেকেই কলকতা বিমানবন্দরে অবতরণ করানো সম্ভব হয়নি। মাঝ আকাশে চক্কর কাটতে থাকে বিমানটি। ATS এই নিয়ে বৈঠকও করে। একাধিকবার চেষ্টা করে বিমানবন্দরে অবতরণ করানো সম্ভব হয়নি মমতার বিমানের। এদিকে, নির্ধারিত সময়ের থেকে বেশি সময় ধরে আকাশে চক্কর কাটায় মমতার বিমানের জ্বালানি শেষ হওয়ারও আশঙ্কা রয়েছে। সেক্ষেত্রে অন্যত্র নামানো হতে পারে তাঁর বিমানটি। অন্য কোনও বিমানবন্দরে নিয়ে যাওয়া হতে পারে সেই বিমান। 
  • Link to this news (আজ তক)