রামনবমীতে শুভেচ্ছা জানিয়ে শান্তি ও সম্প্রীতির বার্তা মমতার
দৈনিক স্টেটসম্যান | ২৬ মার্চ ২০২৬
অন্যদিকে অন্নপূর্ণা পুজো উপলক্ষেও শুভেচ্ছা জানিয়ে তিনি দেবীর কাছে সকলের সুখ-সমৃদ্ধি কামনা করেছেন। এক্স হ্যান্ডেলে পোস্ট করে তিনি লিখেছেন, ‘তুমি দেবী পরাৎপরা সুখদাত্রী দুঃখহরা, অন্নপূর্ণা অন্নে কর পূর্ণ। সকলকে জানাই অন্নপূর্ণা পুজোর আন্তরিক শুভনন্দন।’ এদিন রামনবমী উপলক্ষে রাজ্যের বিভিন্ন প্রান্তে শোভাযাত্রা, পুজো ও নানা ধর্মীয় কর্মসূচির আয়োজন করা হয়েছে।
তবে কিছু জায়গায় উত্তেজনার খবরও সামনে এসেছে। নিউটাউনে এক শোভাযাত্রাকে কেন্দ্র করে অস্ত্র প্রদর্শনের অভিযোগ ওঠে এবং পুলিশি বাধাকে ঘিরে সাময়িক উত্তেজনা তৈরি হয়। পরে অবশ্য পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
এই প্রেক্ষিতেই মুখ্যমন্ত্রীর শান্তি বজায় রাখার বার্তাকে তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল। উৎসবের আবহে যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেদিকেই নজর রাখার আহ্বান জানিয়েছেন তিনি।