• শরীরের ভিতরে অঙ্গ উল্টো দিকে, বিরল অস্ত্রোপচার তরুণীর
    এই সময় | ২৬ মার্চ ২০২৬
  • এই সময়, পুরুলিয়া: পেটে ব্যথা। টানা সাত-আট যন্ত্রণায় ভুগছিলেন পুরুলিয়ার রঘুনাথপুরের শালগোড়া গ্রামের এক তরুণী। বিভিন্ন চিকিৎসকের কাছে গিয়েও ধরা পড়ছিল না, কেন এই ব্যথা। বুধবার পুরুলিয়া দেবেন মাহাতো সরকারি মেডিক্যাল কলেজ ও হাসপাতালে সেই তরুণীর অস্ত্রোপচার হলো। চিকিৎসকেরা জানাচ্ছেন, ওই তরুণীর শরীরের অভ্যন্তরে বিভিন্ন অঙ্গের অবস্থান উল্টোদিকে’ তাই তাঁর সমস্যা ধরতে অনেকটা দেরি হয়েছে।

    মেডিক্যাল কলেজের সুপার সুকমল বিশই জানাচ্ছেন, যে কোনও মানুষের শরীরের ভিতরের অঙ্গগুলির অবস্থান উল্টোদিকে থাকার ঘটনা বিরল। ফলে এই অস্ত্রোপচারকে বিরল বলা চলে। পুরুলিয়া মেডিক্যালের শল্য চিকিৎসক পবন মণ্ডল জানাচ্ছেন, কিছুদিন আগে ওই তরুণীকে বহির্বিভাগে নিয়ে এসেছিলেন স্বামী। সেই সময়েও পেটে ব্যথার উপসর্গ ছিল। সঙ্গে বমিও হচ্ছিল। খেতে কষ্ট হচ্ছিল।

    বিভিন্ন চিকিৎসকের দেওয়া পরীক্ষার রিপোর্টেও রোগের কারণ কী, তা স্পষ্ট ছিল না। পবন বলছেন, ‘আমরা ওই তরুণীকে কিছু পরীক্ষা করানোর কথা বলি। সেখানে ধরা পড়ে, তাঁর দেহের ভিতরের অংশগুলি ঐ রোগিণীর দেহের অভ্যন্তরে অঙ্গগুলির অবস্থান উল্টোদিকে। যেমন হার্ট বাম দিকের পরিবর্তে রয়েছে ডান দিকে। ডান দিকের বদলে লিভার, গলব্লাডার রয়েছে বাঁ দিকে। বোঝা যায়, ওই তরুণী অ্যাপেনডিক্সের সমস্যায় আক্রান্ত, যেটি শরীরের ভিতরে বাঁ দিকের পরিবর্তে রয়েছে ডান দিকে। তাই সমস্যার কারণ ধরা যাচ্ছিল না। এটি দ্রুত ধরা না–পড়লে জটিলতা বাড়তে পারত।’

    চিকিৎসা বিজ্ঞানের পরিভাষায় এই উল্টো অবস্থানকে বলা হয়ে থাকে ‘সিটাস ইনভার্সাস টোটালিস’ বলা হয়। অস্ত্রোপচারের নাম অ্যাপেন্ডিসেক্টমি। অঙ্গের অবস্থান উল্টো দিকে হওয়ায় তলপেট কাটতে হয়। প্রায় দু’ঘণ্টা ধরে অস্ত্রোপচার হয়েছে। ওই তরুণীর অবস্থা এখন স্থিতিশীল।’ পবনের সঙ্গে এই অস্ত্রোপচার টিমে ছিলেন কার্তিক এস, ইমরাম হুসেন, অ্যানেস্থেসিস্ট অনমিত্র মণ্ডল, সোমা সান্যাল, অজিতপ্রসাদ মুর্মু।

    তরুণীর স্বামী বিপিনবিহারী মাহাতো বলেন, ‘গত ছয়-সাত মাস ধরে পেটে যন্ত্রণা হচ্ছিল। পুরুলিয়া এবং বাঁকুড়ার বিভিন্ন চিকিৎসকের কাছে গেলেও সমস্যার কারণ ধরা পড়েনি। এখানেই তা ধরা পড়ে।’ যোগ করেন, ‘আমি পেশায় গাড়িচালক। স্ত্রীর চিকিৎসার জন্য বাইরে নিয়ে যাওয়া সম্ভব ছিল না। পুরুলিয়া মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসকদের কৃতজ্ঞতা জানানোর ভাষা নেই।’

  • Link to this news (এই সময়)