• রামপুজো যাদবপুর বিশ্ববিদ্যালয়ে, উত্তেজনা ক্যাম্পাসে
    বর্তমান | ২৬ মার্চ ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: জয় শ্রীরাম বনাম ইনকিলাব জিন্দাবাদ-এই স্লোগানে দিনভর সরগরম থাকল যাদবপুর বিশ্ববিদ্যালয় চত্বর। গত বছর থেকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছে রামনবমীর দিন রাম পুজোর আয়োজন। এবারও হচ্ছে তবে এক থেকে বেড়ে হয়েছে দুই। একটি পুজোর উদ্যোক্তা বিজেপির ছাত্র সংগঠন এবিভিপি অন্য  পুজো হচ্ছে জাতীয়তাবাদী ছাত্র ফ্রন্ট বা এনএসএফের ব্যানারে। বিশ্ববিদ্যালয় সূত্রে খবর তারা কোন পুজোরই লিখিত অনুমতি দেয় নি। যদিও এবিভিপির দাবী কর্তৃপক্ষ তাদের মৌখিক অনুমতি দিয়েছে। 

    পুজো চলাকালীন সেখানে হাজির হন বাম মনোভাবাপন্ন একাধিক ছাত্র সংগঠনগুলোর প্রতিনিধিরা। শুরু হয় স্লোগান যুদ্ধ। কোন অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হলেও, দুপক্ষের স্লোগান যুদ্ধ চলল দিনভর। এবিভিপির দাবী, পড়ুয়াদের মধ্যে জাতীয়তাবোধ আনতেই তাদের রাম পুজোর উদ্যোগ। অন্যদিকে বাম ছাত্র সংগঠনগুলোর অভিযোগ এবিভিপি ক্যাম্পাসে ধর্মীয় মেরুকরণের চেষ্টা করছে।

    ২০২৫-এ যাদবপুর বিশ্ববিদ্যালয়ে প্রথমবার রাম পুজোর অনুমতি দিয়েছিলেন তৎকালীন অন্তবর্তী উপাচার্য বুদ্ধদেব সাউ। এবার দায়িত্বে না থাকলেও সকাল থেকেই পুজো প্রাঙ্গণে হাজির ছিলেন তিনি। তার দাবি ক্যাম্পাসে ইফতার হলে রামনবমী কেন হবে না। 

    এদিকে যাদবপুরের পাশাপাশি এদিন রামনবমী হল কলকাতা বিশ্ববিদ্যালয়েও। তবে তা হল ইউনিভার্সিটির গেটের বাইরে। 
  • Link to this news (বর্তমান)