বিজেপি ও নাম না করে নির্বাচন কমিশনকে একসারিতে রেখে আক্রমণ শানালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। নাম না করে নির্বাচন কমিশনকে বিজেপির বি টিম এবং ‘ভ্যানিস কমিশন’ বলে আক্রমণ অভিষেকের। তাঁর অভিযোগ, বেআইনি ভাবে ভোটের ফলে কারচুরি করার জন্য বাংলায় অবজ়ার্ভার পাঠাচ্ছে বিজেপি ও কমিশন।
অভিষেকের অভিযোগ, যাঁরা ‘অবজ়ার্ভার’ হিসেবে বাংলায় আসছেন, তাঁদের সঙ্গে বিজেপির ঘনিষ্ঠতা রয়েছে। তাঁদের অপরাধমূলক কাজের রেকর্ড রয়েছে। ওই ব্যক্তিদের বিরুদ্ধে দুর্নীতি ও ঘুষ নেওয়ার অভিযোগ রয়েছে বলে দাবি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের।
তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের মতে, বাংলার আসল ‘অবজ়ার্ভার’ হচ্ছেন এ রাজ্যের জনগণ। তাঁরা সবটাই দেখছেন। অভিষেক লিখেছেন, ‘তাঁরা দেখছেন বাংলার ন্যায্য টাকা আটকে রাখা হয়েছে। প্রতি বৈধ ভোটারের নাম মুছে দেওয়া হয়েছে। প্রতি সাংবিধানিক অফিসকে রাজ্যের বিরুদ্ধে অস্ত্র হিসেবে ব্যবহার করা হচ্ছে।’
এই বিধানসভা নির্বাচনে বিজেপিকে খারিজ করার ডাক দিয়েছেন অভিষেক। তার সঙ্গেই ধূপগুড়ি ও কালচিনি কেন্দ্রে তৃণমূল প্রার্থীদের জয়ী করার ডাক দিয়েছেন তিনি।