Big Breaking: বকেয়া ডিএ দিতে তৎপর রাজ্য। সুপ্রিম কোর্টের নির্দেশের পরে বকেয়া ডিএ দেওয়ার জন্য যাবতীয় প্রক্রিয়া শুরু করেছে রাজ্য। এরই মধ্যে সামনে এসেছে একটি নির্দেশের বিজ্ঞপ্তি।
অর্থ দপ্তরের অ্যাকাউন্টস ব্রাঞ্চও শনিবার ও রবিবার খোলা থাকছে। স্বরাষ্ট্র দপ্তর (হোম অ্যান্ড হিল অ্যাফেয়ার্স) ডিএ বকেয়া সংক্রান্ত কাজ দ্রুত সম্পন্ন করতে বিশেষ নির্দেশ জারি করেছে। সুপ্রিম কোর্টের রায় ও অর্থ দপ্তরের নির্দেশের ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সূত্রের খবর, ২৮ ও ২৯ মার্চ (শনিবার ও রবিবার) অ্যাকাউন্টস ব্রাঞ্চ খোলা থাকবে। ওই দুই দিনে সব সংশ্লিষ্ট কর্মী ও আধিকারিকদের উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।