ভবানীপুরে ২৫ হাজার মার্জিনে জিতবেন? শুভেন্দুর দাবি, 'উৎসাহিত হয়ে বলেছিলাম'
আজ তক | ২৭ মার্চ ২০২৬
ছাব্বিশের বিধানসভা নির্বাচন চর্চার কেন্দ্রবিন্দুতে ভবানীপুর। একুশে নন্দীগ্রামের পর এবার এই হাইপ্রোফাইল কেন্দ্র মুখোমুখি মমতা বন্দ্যোপাধ্যায় এবং শুভেন্দু অধিকারী। যুযুধান দুই পক্ষই নিজেদের জয় নিয়ে ১০০ শতাংশ আত্মবিশ্বাসী। জয়ের জয়ের মার্জিন নিয়ে কিছুটা যেন গোঁত্তা খেলেন শুভেন্দু। আগের অবস্থান থেকে সরে এসে জানালেন এখনই ভোটে জয়ের ব্যবধান কত হবে, তা বলছেন না।
টিভি৯-কে দেওয়া একটি সাক্ষাৎকারে শুভেন্দু অধিকারীকে বলতে শোনা গেল, 'আমি প্রথমদিন বলেছিলাম ২৫ হাজারের জয়ের মার্জিন নিয়ে আমি আশাবাদী। কিন্তু এখনই এগুলো বলছি না। জনগণের উপর ছেড়ে দিচ্ছি। প্রথমদিন উৎসাহিত হয়ে, আশা করে বলেছিলাম। তবে আমার আশা নিশ্চয়ই পূরণ হবে।'