• ফের কি দেশে লকডাউন? গুজব নিয়ে সরব কেন্দ্র
    বর্তমান | ২৭ মার্চ ২০২৬
  • নয়াদিল্লি, ২৭ মার্চ: ইরান-আমেরিকা সংঘর্ষে জেরবার পশ্চিম এশিয়া। জ্বালানী সংকটে ভুগছে দেশ। এবিষয়ে কেন্দ্র সরকার প্রথম থেকেই বলে এসেছে চিন্তা বা উদ্বেগের কোনও কারণ নেই। কিন্তু কেন্দ্রের এই আশ্বাসেও যেন চিন্তা কমছে না সাধারণ মানুষের। এই সংকটের মাঝেই আবার মাথাচাড়া দিয়ে উঠছে দেশে লকডাউনের গুজব। আর এর সূত্রপাত হয় যখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বর্তমান পরিস্থিতিকে কোভিডকালীন সময়ের সঙ্গে তুলনা করেন।  শুরু হয় সাধারণ মানুষের মধ্যে জল্পনা। তাহলে কি আবার দেশজুরে লাগু হবে লকডাউন? এই সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে শুক্রবার পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী হরদীপ পুরি স্পষ্ট জানিয়ে দিলেন এই লকডাউনের জল্পনা সম্পূর্ণই ভিত্তিহীন, নিছক গুজব ছাড়া আর কিছুনা। 

    মন্ত্রী হরদীপ পুরি আজ তাঁর এক্সে জানিয়েছেন, ' বিশ্ব পরিস্থিতি এখনও অনিশ্চিত রয়ে গেছে, এবং আমরা জ্বালানি, সরবরাহ ব্যবস্থা ও প্রয়োজনীয় সামগ্রীর পরিস্থিতির উপর নিরবচ্ছিন্নভাবে নজর রাখছি। মাননীয় প্রধানমন্ত্রী মহোদয়ের নেতৃত্বে সরকার নিশ্চিত করছে যে দেশে জ্বালানি, শক্তি এবং অন্যান্য প্রয়োজনীয় সামগ্রীর সরবরাহ যেন কোনোভাবেই ব্যাহত না হয়। সম্ভাব্য সব ধরনের চ্যালেঞ্জ মোকাবিলার জন্য আমরা সম্পূর্ণ প্রস্তুত। ভারত অতীতেও বৈশ্বিক অনিশ্চয়তার মধ্যে নিজের শক্তি প্রমাণ করেছে, এবং ভবিষ্যতেও আমরা সময়োপযোগী, সক্রিয় ও সমন্বিতভাবে পদক্ষেপ গ্রহণ করে যাব। লকডাউন নিয়ে ছড়িয়ে পড়া গুজব সম্পূর্ণ মিথ্যা। আমি স্পষ্ট করে জানাতে চাই যে, সরকারের স্তরে এমন কোনো প্রস্তাব বর্তমানে বিবেচনাধীন নয়। এই সময়ে আমাদের সকলের শান্ত, দায়িত্বশীল এবং ঐক্যবদ্ধ থাকা অত্যন্ত জরুরি। এই ধরনের পরিস্থিতিতে গুজব ছড়ানো এবং অযথা ভয়ের পরিবেশ সৃষ্টি করা অত্যন্ত দায়িত্বজ্ঞানহীন ও ক্ষতিকর'।
  • Link to this news (বর্তমান)