• রাজস্থানে বাজেয়াপ্ত কয়েক কোটির টাকার হেরোইন, পুলিশের জালে ৫
    বর্তমান | ২৭ মার্চ ২০২৬
  • জয়পুর, ২৭ মার্চ: অভিনব কায়দায় মাদক পাচার সীমান্তবর্তী এলাকায়। রাজস্থানের শ্রীগঙ্গানগর জেলায় সীমান্ত সংলগ্ন এলাকা থেকে ড্রোনের মাধ্যমে পাচার হচ্ছিল  প্রায় ১০ কেজি হেরোইন। যার বাজারমূল্য আনুমানিক ৫০ কোটি টাকা।   উদ্দেশ্য ছিল নিরাপত্তার চোখে ধুলো দিয়ে  যথা স্থানে আকাশ পথেই মাদকগুলি পৌছে দেওয়া। কিন্তু পুলিশের জালে তা ধরা পরতেই বানচাল তাদের এই পাচার চক্র। পুলিশসূত্রে জানা গিয়েছে, ঘটনাটি ঘটেছে  বৃহস্পতিবারে ভারত-পাকিস্তান সীমান্ত সংলগ্ন ২ কেএনডি গ্রামের কাছে। 

    গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ ও বিএসএফ যৌথ অভিযান  চালায়। পুরো এলাকাটি ঘিরে ফেলেন তাঁরা। ধৃতদের  মধ্যে গুরপ্রীত সিং, কীর্তন  সিং, সোনু সিং তিনজনই পাঞ্জবের বাসিন্দা। যারা নিজেদের বাঁচাতে ঘটনাস্থল থেকে পাঞ্জাবের দিকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। কিন্তু পুলিশ হাতেনাতে ধরে ফেলে তাদের। এছাড়াও ধৃতদের মধ্যে দুই জন রণজিৎ সিং এবং রমেশ ছিলেন স্থানীয় বাসিন্দা। তাদেরকেও আটক করে পুলিশ। প্রাথমিক তদন্তের পর পুলিশে জানতে পারে এই মাদক চক্রের নেপথ্যে জাল বহুদূর ছড়িয়ে আছে। সন্দেহ করা হচ্ছে এই পাচার চক্র একটি আন্তঃরাজ্য  মাদক পাচার চক্রের সঙ্গে জড়িত। এই  চক্রটি  সীমান্ত সংলগ্ন এলাকায় ড্রোনের সাহায্যে বিভিন্ন রাজ্যে মাদক পাচার করে থাকে। এই চক্রের সঙ্গে আরও কেউ জড়িত আছে কীনা ও এই মাদক চক্রের জাল কতদূর বিস্তৃত তা খতিয়ে দেখছে পুলিশ।
  • Link to this news (বর্তমান)