সংবাদদাতা, কাটোয়া: বৃহস্পতিবার দুপুরে ঘটে গিয়েছিল এক মর্মান্তিক দূর্ঘটনা। একাদশ শ্রেণির এক ছাত্র আকাশ সাহা(১৭) নদীতে তলিয়ে যায়। সেই ঘটনার জেরে আজ শুক্রবারও বন্ধ কাটোয়ার বল্লভপাড়া ফেরিঘাট। প্রতিদিন বহু মানুষ ফেরি পারাপারে করে নিজেদের গন্তব্যে পৌছান। এইবার সেই ফেরিঘাট বন্ধের জেরে চরম সমস্যায় পড়েছেন নিত্যযাত্রীরা।
অভিযোগ ক্ষুব্ধ বাসিন্দাদের বাধায় কাটোয়ার দিক থেকে যাত্রী নিয়ে নৌকা বল্লভপাড়ায় পৌঁছাতে পারছে না। সেই সঙ্গে ক্ষোভে এপার থেকে ছেড়ে যাওয়া নৌকাকে লক্ষ্য করে ইট-পাথর ছোড়া হচ্ছে।
যাত্রী পারাপারের জন্য ভেসেল চালুর উদ্যোগ নেওয়া হলেও তাতেও বাধা দেয় স্থানীয় বাসিন্দারা। দুই জেলার প্রশাসন ফেরিঘাট স্বাভাবিক করার চেষ্টা করলেও পরিস্থিতির উন্নতি হয়নি। অন্য দিকে আজ সকাল থেকেই বল্লভপাড়ায় ঘাটে অনির্দিষ্টকালের জন্য ফেরিঘাট বন্ধের মাইকিং করা হয়েছে। ফিরে যেতে হচ্ছে বহু মানুষকে। পরিস্থিতি কবে স্বাভাবিক হবে তা নিয়ে অনিশ্চয়াতায় বহু মানুষ।