• বক্স বাজানো নিয়ে বিবাদ, প্রাণ হারালেন ১ যুবক
    বর্তমান | ২৭ মার্চ ২০২৬
  • সংবাদদাতা, উলুবেড়িয়া:  বক্স বাজানোকে কেন্দ্র করে পুরনো ঝামেলার জেরে মৃত্যু হল এক ব্যক্তির। ঘটনাটি ঘটেছে গতকাল  রাতে পাঁচলা থানার সাহাপুরে। মৃত ব্যক্তির নাম শেখ  ফারুক (৪২)। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ইদের দুদিন পর বক্স বাজানোকে কেন্দ্র করে এলাকার কয়েকজন যুবকের সঙ্গে ফারুকের ভাইপোদের ঝামেলা হয়। কিন্তু কিছু সময় পর তা ঠিকও হয়ে যায়।

    অভিযোগ বৃহস্পতিবার রাতে ফারুকের ভাইপোদের উপর আক্রমণ চালায় অভিযুক্ত যুবকরা।  ভাইপোদের চিৎকার শুনে ফারুক তাদের বাঁচাতে যান। ঠিক সেই সময় অভিযুক্তরা তাকেও মারধর করে। মারধরে ফারুক গুরুতর জখম হয়। আশঙ্কাজনক অবস্থায় স্থানীয় একটি নার্সিংহোমে নিয়ে যাওয়া হয় তাঁকে,  যেখানে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। খবর পেয়ে ঘটনাস্থলে এসে, মৃতদেহটি ময়নাতদন্তে পাঠায় পুলিশ। 

    রাতেই  ফারুকের পরিবারের অভিযোগে পাঁচলা থানায় পুলিশ তিন অভিযুক্তকে গ্রেপ্তার করে। ধৃতদের আজ হাওড়া আদালতে তোলার সঙ্গে তদন্ত শুরু করা হয় এমনটাই জানিয়েছে পুলিশ।
  • Link to this news (বর্তমান)