• ভূস্বর্গে ভয়ঙ্কর ধস! বরফের নীচে বহু গাড়ি, মৃত অন্তত ৬
    এই সময় | ২৮ মার্চ ২০২৬
  • স্থানীয় কর্তৃপক্ষকে উদ্ধৃত করে সংবাদমাধ্যমগুলি জানিয়েছে, জ়িরো পয়েন্টের কাছে পাহাড় বেয়ে ওঠার সময়ে যাত্রিবাহী বেশ কয়েকটি গাড়ির উপরে বিশাল বিশাল বরফের চাঁই নেমে আসে। ঘটনাস্থলেই ৬ জনের মৃত্যু হয়। প্রাথমিক রিপোর্ট অনুযায়ী, নিহতদের অধিকাংশই লেহ-র বাসিন্দা। প্রত্যক্ষদর্শীদের মতে, কয়েক ডজন গাড়ি বরফের নীচে সম্পূর্ণ চাপা পড়ে গিয়েছে। ফলে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে শঙ্কা করা হচ্ছে। সম্পত্তিরও ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।

    তবে খবর পাওয়া মাত্রই অকুস্থলে পৌঁছে গিয়েছে পুলিশ, সেনা ও বিপর্যয় মোকাবিলা বাহিনী। শুরু হয়েছে জোরদার উদ্ধারকাজ। ভারী আর্থ-মুভার মেশিনের সাহায্যে বরফের চাঁই সরিয়ে নীচে আটকে পড়া মানুষদের জীবিত উদ্ধারের আপ্রাণ চেষ্টা চালাচ্ছেন উদ্ধারকারী দলের সদস্যরা। হাইওয়ে থেকে দ্রুত বরফের স্তূপ সরিয়ে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টাও চলছে। তবে আবহাওয়া অত্যন্ত প্রতিকূল থাকায় এই মুহূর্তে উদ্ধারকাজে বিস্তর বেগ পেতে হচ্ছে বলে জানা গিয়েছে।

  • Link to this news (এই সময়)