• বাসন্তী থানার আইসিকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন
    আজকাল | ২৮ মার্চ ২০২৬
  • আজকাল ওয়েবডেস্ক: বৃহস্পতিবার সকালে বাসন্তী বাজার এলাকার ঘটনায় পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা না নেওয়ার অভিযোগে এবার বড় পদক্ষেপ নিল নির্বাচন কমিশন।

    রাজ্যকে পাঠানো এক নির্দেশিকায় কমিশন জানিয়েছে, কর্মসূচির খবর থাকা সত্ত্বেও যথাযথ নিরাপত্তা ব্যবস্থা না নেওয়ায় বাসন্তী থানার ইনচার্জ অভিজিৎ পালকে সাসপেন্ড করা হচ্ছে।

    জানা গিয়েছে, ওই এলাকায় গত কয়েক দিন ধরেই কেন্দ্রীয় বাহিনী উপলব্ধ ছিল। তা সত্ত্বেও আইনশৃঙ্খলা বজায় রাখতে সেই বাহিনী চাওয়া হয়নি। যা বাসন্তী থানার ইনচার্জ অভিজিৎ পালের গাফিলতি ও দায়িত্বে অবহেলার প্রমাণ বলে মনে করছে কমিশন।

    এই প্রেক্ষিতে অবিলম্বে অভিজিৎ পালকে সাসপেন্ড করার নির্দেশ দেওয়া হয়েছে এবং তাঁর বিরুদ্ধে বিভাগীয় তদন্ত করতে হবে বলে বিবৃতিতে জানিয়েছে নির্বাচন কমিশন। তাঁর পরিবর্তে পশ্চিমবঙ্গের এনফোর্সমেন্ট ব্রাঞ্চের অফিসার প্রবীর ঘোষকে বসন্তী থানার নতুন ইনচার্জ হিসেবে নিয়োগ করা হয়েছে।

    কমিশন তাদের নির্দেশের পরেই এই সিদ্ধান্ত কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে। কমিশনের তরফে নির্দেশ দেওয়া হয়েছে, শুক্রবার রাত ৯টার মধ্যে রিপোর্ট জমা দিতে হবে।
  • Link to this news (আজকাল)