• 'আরাবুলকে প্রার্থী করবে কি না তা বামেরা ঠিক করে দেবে না', জোট ইস্যুতে সাফ জবাব নওশাদের
    আজ তক | ২৮ মার্চ ২০২৬
  • ক্যানিং পূর্বে আরাবুল ইসলামকে প্রার্থী করা নিয়ে বাম ও আইএসএফের সম্পর্ক নতুন করে চাপে। সিপিএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমের আপত্তির জবাবে আইএসএফ চেয়ারম্যান নওশাদ সিদ্দিকী স্পষ্ট জানিয়ে দিলেন, প্রার্থী নির্বাচন তাদের দলের নিজস্ব সিদ্ধান্ত, কোনও দলের ‘লেজুড়বৃত্তি’ তারা করবেন না।

    আইএসএফ চেয়ারম্যান জানান, আইএসএফ (ISF) কোনও দলের ‘লেজুড়বৃত্তি’ করবে না এবং প্রার্থী নির্বাচন নিয়ে অন্য কারও ‘শাসানি’ বরদাস্ত করা হবে না। নওশাদ বলেন, 'আইএসএফ কাকে প্রার্থী করবে, সেটা সম্পূর্ণ দলের অভ্যন্তরীণ বিষয়। আমরা অন্য কোনও দলের ইচ্ছে অনুযায়ী চলতে পারি না বা কারও লেজুড়বৃত্তি করতে পারি না।' সেলিমের মন্তব্যের প্রেক্ষিতে তাঁর সাফ কথা, প্রার্থী নিয়ে দলের সিদ্ধান্তই চূড়ান্ত। সেখানে অন্য কোনও দলের খবরদারি মানা হবে না। এই মন্তব্যের পর জোট রাজনীতিতে নতুন করে টানাপোড়েন শুরু হয়েছে বলে রাজনৈতিক মহলের মত।
  • Link to this news (আজ তক)