• কালবৈশাখীর পাশাপাশি শিলাবৃষ্টি, সতর্কতা কলকাতা-সহ ৮ জেলায়
    দৈনিক স্টেটসম্যান | ২৮ মার্চ ২০২৬
  • আবহাওয়া দপ্তরের তরফে জানানো হয়েছে, শনিবারও কলকাতায় ঝড়বৃষ্টির সতর্কতা রয়েছে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৪০-৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। একই সতর্কতা রয়েছে হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুরে, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান এবং বীরভূমে। জেলাগুলিতে ঘণ্টায় ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। তবে মুর্শিদাবাদ, নদিয়া এবং দুই ২৪ পরগনায় ঝড়বৃষ্টি চলতে পারে রবিবার পর্যন্ত। এদিন মৎস্যজীবীদের সমুদ্রে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

    দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও এই দুর্যোগ চলবে। ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং ও আলিপুরদুয়ার জেলায়। এ ছাড়া, উত্তরের বাকি জেলাগুলিতেও আগামী রবিবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টি এবং ঘণ্টায় ৪০-৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। আগামী তিনদিনে উত্তরবঙ্গের তাপমাত্রা বেশ খানিকটা কমবে। তারপর ধীরে ধীরে আবার পারদ চড়বে বলে জানিয়েছেন আবহবিদেরা।
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)