• ডিএ-র কাজ সম্পন্ন করতে শনি ও রবিবারও খোলা অফিস
    দৈনিক স্টেটসম্যান | ২৮ মার্চ ২০২৬
  • আগামী ৩১ মার্চের মধ্যে রাজ্যেকে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ মেটাতে নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট। আর সেই নির্দেশমতোই বৃহস্পতিবার অর্থ দপ্তরের তরফে একটি এসওপি জারি করা হয়েছে। কীভাবে কর্মীরা ২০১৬ সাল থেকে ২০১৯ সাল পর্যন্ত বকেয়া হিসেব জমা দেবেন, কীভাবে সংশ্লিষ্ট দপ্তরগুলি ডিএ বিল প্রস্তুতি ও নিষ্পত্তির কাজ করবে তার বিস্তারিত বিবরণ দেওয়া হয়েছে।

    ৩১ মার্চের আগে এই বকেয়া টাকা সরকারি কর্মচারীদের জেনারেল প্রভিডেন্ট ফান্ডের অ্যাকাউন্টে জমা হবে বলে জানানো হয়েছে। এই কাজ দ্রুত সম্পন্ন করতেই ২৮ ও ২৯ মার্চ অর্থাৎ শনিবার ও রবিবার অর্থ দপ্তরের অ্যাকাউন্টস ব্রাঞ্চ খোলা রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)