প্রকাশ পেল এসআইএর-এর দ্বিতীয় দফার সাপ্লিমেন্টারি তালিকা ও অ্যাজুডিকেশনে থাকা বাদ যাওয়া ভোটারদের দ্বিতীয় দফার তালিকা।
নির্বাচন কমিশন সূত্রের খবর, শুক্রবার পর্যন্ত ৩৭ লক্ষ ভোটারের নাম নিষ্পত্তি হয়েছে। সূত্রের খবর, তার মধ্যে ৪০ শতাংশ নাম বাদ গিয়েছে।
প্রথম বার সাপ্লিমেন্টারি তালিকায় ২৯ লক্ষ লোকের নাম নিষ্পত্তি হলেও। ১০ লক্ষ লোকের নাম ওয়েবসাইটে দেখা গিয়েছিল। কারণ ই-সাইন ছিল। ই সাইন না থাকলে নাম সাইটে দেখাবে না।
এ দিন https://voters.eci.gov.in/download-eroll এই ওয়েবসাইট খুলে রাজ্যের নাম সিলেক্ট করলেই দেখা গিয়েছে Roll Type-এর ড্রপ ডাউন বক্সে দেখা গিয়েছে দ্বিতীয় অ্যাজুডিকেশন সাপ্লিমেন্টারি লিস্ট এবং দ্বিতীয় অ্যাজুডিকেশন ডিলিটেড লিস্টের তালিকা। সেটা সিলেক্ট করার পরে জেলা বেছে নিয়ে, বিধানসভা কেন্দ্র সিলেক্ট করতে হবে। তারপরে পছন্দ মতো ভাষা সিলেক্ট করে ক্যাপচা দিলেই বেরোবে তালিকা।
রাজ্যের ২৩টি জেলায় ১৯টি ট্রাইবুনাল গঠন করার নির্দেশ দেওয়া হয়েছে। কিন্তু ট্রাইবুনাল গঠন নিয়ে একটা সংশয় রয়েছে। শুক্রবার সন্ধ্যাবেলায় উচ্চপর্যায়ের মিটিং হলেও কোথায় কোথায় ট্রাইবুনাল হবে, তা নিয়ে কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি। ফলে যাঁদের নাম ওঠেনি, তাঁরা এখন কোথায় যাবেন তা ঠিক নেই। ফলে বাদের খাতায় যাঁরা, তাঁরা ভোট দিতে পারবেন কিনা, সেই প্রশ্নও উঠেছে।