• জ্বালানির দাম কত কমবে? প্রশ্ন মমতার
    বর্তমান | ২৮ মার্চ ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: পেট্রল ও ডিজেলের উপর লিটার প্রতি ১০ টাকা করে অন্তঃশুল্ক কমানোর সিদ্ধান্ত নিল মোদি সরকার। পশ্চিম এশিয়ায় যুদ্ধের কারণে পেট্রল-ডিজেলের মূল্যবৃদ্ধির আশঙ্কার মাঝে কেন্দ্রের এই ঘোষণাকে হাতিয়ার করে ভোটমুখী বাংলায় রাজনৈতিক ফায়দা তুলতে তৎপর পদ্ম শিবির। কিন্তু, প্রশ্ন হল ঢাকঢোল পিটিয়ে কেন্দ্রের এই ঘোষণায় কতটা লাভবান হবে মানুষ? পেট্রল-ডিজেলের দাম কি আদৌ কমবে? একই প্রশ্ন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। শুক্রবার কলকাতা বিমানবন্দরে তিনি বলেন, ‘আগে তো পেট্রল-ডিজেলের দাম কমুক। কিন্তু বাড়িয়েছে কত? শুল্ক কমাবার দরুন দাম কত কমবে? সেটা আগে বলুক।’ তবে বিভিন্ন সূত্রের খবর, অন্তঃশুল্ক কমানোর সিদ্ধান্তে সাধারণ মানুষের সরাসরি লাভবান হওয়ার সম্ভাবনা কমই।

    গ্যাসের দাম বৃদ্ধি এবং তারপর সামান্য কমানোর ব্যাপারটাকে শাড়ির দোকানে গিয়ে দরাদরির সঙ্গে তুলনা টেনে মোদি সরকারকে তীব্র কটাক্ষ করেছেন মমতা। তাঁর ক্ষোভ, যুদ্ধপরিস্থিতির আগে কেন্দ্র বারবার দাম বাড়িয়েছে। দেশে পেট্রল, ডিজেল ও গ্যাস পর্যাপ্ত পরিমাণে মজুত থাকা সত্ত্বেও মানুষ আজ চরম হয়রানির শিকার। গ্যাস সংকট নিয়ে বলতে গিয়েও অফিসার বদলি নিয়ে ফের ক্ষোভ প্রকাশ করেন মমতা। 
  • Link to this news (বর্তমান)