• বড় পর্দায় আসছে কিউ-এর নতুন কাজ
    এই সময় | ২৮ মার্চ ২০২৬
  • দীর্ঘ আট বছর পরে ফের বড় পর্দায় ফিরতে চলেছে পরিচালক কিউ-এর কাজ। খ্যাতি, রিলস ও ডিজিটাল স্বপ্নের গল্প বলবে তাঁর পরের কাজ ‘দেশলাই’। একাধিক আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে আগে সাড়া ফেলেছে পরিচালক কিউ (কৌশিক মুখোপাধ্যায়)-এর একাধিক কাজ।

    এ বার তাঁর পরের ফিল্মে দেখা যাবে সায়ন ঘোষ, সিজু শাহরিয়র থেকে নওশাবা আহমেদ-এর মতো অভিনেতাদের। পাশাপাশি ছবির টাইটেল ট্র্যাকের মিউজ়িক ভিডিয়োতে দেখা যাবে প্রিয়াঙ্কা সরকারকে।

    নতুন এই ছবিতেও সমসাময়িক সংস্কৃতির এক পরিবর্তনশীল চিত্র ফুটে উঠবে। ‘দেশলাই’ ছবিতে উঠে এসেছে ডিজ়িটাল খ্যাতি ও কনটেন্ট তৈরির দ্রুত পরিবর্তনশীল জগৎ। এমন এক সময়ে, যেখানে রিলস ও শর্ট-ফর্ম ভিডিয়ো প্ল্যাটফর্মের দাপটে স্মার্টফোন থাকলেই যে কেউ ভাইরাল হওয়ার স্বপ্ন দেখতে পারে। দৈনিক মজুরির শ্রমিক থেকে শুরু করে সাধারণ মানুষ — যাঁরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে নিজেদের কণ্ঠ খুঁজে পাচ্ছেন — তাঁদের গল্পও উঠে এসেছে এই ছবিতে।
  • Link to this news (এই সময়)