• রানাঘাটের প্রশিক্ষণ কেন্দ্রে ভোটকর্মীকে মারধরের ঘটনায় তৎপর প্রশাসন, গ্রেপ্তার দুই সরকারি কর্মী
    এই সময় | ২৮ মার্চ ২০২৬
  • নির্বাচনের প্রশিক্ষণ কেন্দ্রে ভোটকর্মী তথা শিক্ষক সৈকত চট্টোপাধ্যায়কে মারধরের ঘটনায় দু’জনকে গ্রেপ্তার করা হলো। দুই কর্মী নিজামুদ্দিন সর্দার ও মানস বন্দ্যোপাধ্যায়কে গ্রেপ্তার করল রানাঘাট থানার পুলিশ। জানা গিয়েছে, অভিযুক্ত নিজাম উদ্দিন সর্দার হাঁসখালি সমষ্টি উন্নয়ন অফিসের পঞ্চায়েত দপ্তরের কর্মী। অন্য দিকে, অভিযুক্ত মানস বন্দ্যোপাধ্যায় ওসি ইলেকশন পদে কর্মরত ছিলেন ব্লক অফিসে। ধৃতদেরকে আজ রানাঘাট আদালতে তোলা হবে।

    শুক্রবার রানাঘাটের দেবনাথ ইনস্টিটিউশন ফর বয়েজ স্কুলে ভোট কর্মীদের প্রশিক্ষণ ছিল। সেই প্রশিক্ষণে হঠাৎই প্রজেক্টারে মুখ্যমন্ত্রীর ছবি-সহ একটি বিজ্ঞাপন চলে আসে। নির্বাচনী বিধি ভঙ্গের অভিযোগ তুলে সরব হন ভোট কর্মী সৈকত চট্টোপাধ্যায়। অভিযোগ, এই বিজ্ঞাপনের বিরোধিতা করতে গেলে তাঁর উপর চড়া হয় বিডিও অফিসের কয়েকজন কর্মী। তাঁকে মারধর করে রক্তাক্ত করার অভিযোগ ওঠে

    ঘটনার খবর ছড়িয়ে পড়তেই নড়েচড়ে বসে প্রশাসন তথা নির্বাচন কমিশন। রাজ্য নির্বাচন কমিশন গোটা ঘটনার রিপোর্ট চেয়ে পাঠিয়েছে জেলা নির্বাচন দপ্তরের কাছে।

  • Link to this news (এই সময়)