• অভিষেকের মুর্শিদাবাদের সভা বাতিল
    আজকাল | ২৮ মার্চ ২০২৬
  • রিয়া পাত্র: বাধ সাধল খারাপ আবহাওয়া, অভিষেকের মুর্শিদাবাদের সভা বাতিল।  বীরভূমে সভা করার পর সেখান থেকে মুর্শিদাবাদের সভাতে যাওয়ার কথা ছিল অভিষেকের। ভগবানগোলায় সভা করার কথা ছিল অভিষেকের। তবে খারাপ আবহাওয়ার কারণে সেখানকার সভা বাতিল করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি। সূত্রের খবর, অভিষেক ব্যানার্জি সেখানে সশরীরে উপস্থিত হতে না পারলেও, ভার্চুয়াল বৈঠক করতে পারেন। যদিও এই বিষয়ে এখনও নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। তবে কর্মী সমর্থকরা অপেক্ষা করছেন, সভাস্থলেই। প্রতিবেদন লেখার সময় পর্যন্ত প্রাপ্ত তথ্য তেমনটাই।

    প্রসঙ্গত, শনিবার বীরভূমের লাভপুরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভা ছিল। এদিন বেলায় মঞ্চে উঠে সেখানে ভাষণ শুরু করেন অভিষেক। কেন্দ্রীয় সরকারকে একাধিক ইস্যুতে দোষেন তিনি। রান্নার গ্যাসের দাম বাড়াচ্ছে কেন্দ্রের মোদি সরকার! সাধারণ মানুষদের মধ্যে বিভেদ তৈরির কাজ করছে বিজেপি, সেই অভিযোগ আরও একবার করেছেন অভিষেক। রাজ্য সরকার বাংলার মানুষের পাশে আছে। রাজ্যের উন্নয়নের বার্তা দিয়েছেন তিনি। আগামী দিনের জন্য উন্নয়নমূলক কাজের খতিয়ানও মঞ্চ থেকে দিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।

    তবে তাঁর বক্তব্য শেষ করে মঞ্চ ছাড়ার কিছুক্ষণ পরেই ঘটে যায় এই অঘটন। আচমকা সভামঞ্চে আগুন লেগে যায়। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়তে শুরু করে, আর সেই সঙ্গে তৈরি হয় তীব্র আতঙ্ক।

     
  • Link to this news (আজকাল)