• শশীর নামের নিষ্পত্তি, সাপ্লিমেন্টারি তালিকায় শীর্ষণ্যও, আর কোন কোন TMC প্রার্থীর ভাগ্য ঝুলে?
    আজ তক | ২৮ মার্চ ২০২৬
  • দ্বিতীয় সাপ্লমেন্টারি তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। শুক্রবার রাত সাড়ে ১১টা নাগাদ প্রকাশিত এই লিস্টও প্রথমবারের মতো দেখতে গিয়ে সমস্যার মুখোমুখি হতে হয়েছে ভোটারদের। অ্যাডজুডিকেশন তালিকায় থারা ভোটাররা অনিশ্চয়তা কাটানোর জন্য একাধিকবার লিস্ট চেক করছিলেন। তবে যান্ত্রিক ত্রুটির জন্য বেগ পেতে হয়েছে তাঁদের। তবে শ্যামপুরুর বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী শশী পাঁজার নাম অবশেষে দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকায় প্রকাশিত হয়েছে। 

    প্রার্থীদের নথি সংক্রান্ত মামলার দ্রুত নিষ্পত্তির আর্জি জানিয়ে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতিকে তৃণমূলের পক্ষ থেকে ইমেল করেছেন চন্দ্রিমা ভট্টচার্য। প্রথম দফার ভোটের জন্য মনোনয়ন পেশের শেষ দিন ৬ এপ্রিল। দ্বিতীয় দফার ক্ষেত্রে শেষ দিন ৯ এপ্রিল। তার মধ্যে নিষ্পত্তি না হলে সমস্যায় পড়তে পারেন এই কেন্দ্রের প্রার্থীরা। ফলে দুশ্চিন্তা রয়েই গিয়েছে। 

     
  • Link to this news (আজ তক)