• ডব্লিউবিসিএসদের নিচু পদে নিয়োগ, কমিশনের বিরুদ্ধে ক্ষোভ
    দৈনিক স্টেটসম্যান | ২৮ মার্চ ২০২৬
  • সূত্রের দাবি, গত কয়েক সপ্তাহে রাজ্যের বহু গুরুত্বপূর্ণ আইএএস ও আইপিএস আধিকারিককে সরানো হয়েছে। মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব, ডিজি, এমনকি কলকাতা পুলিশের কমিশনার-সহ প্রায় ৬০ থেকে ৭০ জন আধিকারিকের বদলি হয়েছে। এদের মধ্যে কয়েকজনকে রাজ্যের বাইরেও পাঠানো হয়েছে। এই বৃহৎ রদবদলের মাঝেই ডব্লিউবিসিএস আধিকারিকদের একাংশ নিজেদের ভূমিকা ও মর্যাদা নিয়ে অসন্তোষ প্রকাশ করছেন।

    উদাহরণ হিসেবে উঠে আসছে ডব্লিউবিসিএস সংগঠনের সাধারণ সম্পাদক তথা অতিরিক্ত সচিব সৈকত আশরাফ আলির নাম। তাঁকে মালদহে রুরাল ডেভেলপমেন্ট সেলের প্রজেক্ট ডিরেক্টর হিসেবে পাঠানো হয়েছে। অভিযোগ, সেখানে তাঁকে তুলনামূলকভাবে জুনিয়র আধিকারিকের অধীনে কাজ করতে হচ্ছে। পাশাপাশি তাঁকে মালতীপুর বিধানসভা কেন্দ্রের রিটার্নিং অফিসারের দায়িত্বও দেওয়া হয়েছে।

    একই ধরনের অভিযোগ রয়েছে মৈত্রেয়ী চক্রবর্তীর ক্ষেত্রেও। হরিণঘাটার অতিরিক্ত জেলাশাসক (এডিএম) পদে থাকা এই আধিকারিককে জেলা যুব আধিকারিকের মতো তুলনামূলক কম গুরুত্বপূর্ণ দায়িত্বে পাঠানো হয়েছে বলে জানা গিয়েছে। আরও কয়েকজন অতিরিক্ত সচিব ও যুগ্মসচিব পর্যায়ের আধিকারিককেও ডিস্ট্রিক্ট ইয়ুথ অফিসার বা ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসারের পদে নিয়োগ করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)